পুজো দিতে গিয়ে হুড়োহুড়ি! পুনে দুর্গে পদপিষ্ট মহিলা শিশু সহ একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি, পুনে : শিবজয়ন্তী উপলক্ষ্যে পুনের শিবনেরি দুর্গে জড়ো হয়েছিলেন ভক্তরা। পুজো দিতে গিয়ে ভিড়ের কারণে পদপিষ্টের মতো ঘটনা ঘটে। এরজেরে গুরুতর আহত হয়েছেন বহু। তারমধ্যে মহিলা ও শিশুো রয়েছে। ছত্রপতি শিবাজি মহারাজের জন্মস্থান পুনের শিবনেরি দুর্গ অত্যন্ত ঐতিহাসিক। শিবজয়ন্তী উপলক্ষ্যে সেখানে ভিড়ও হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে না পারায় ঘটে যায় দুর্ঘটনা।

জানা গিয়েছে, বুধবার রাত থেকে পুনের দুর্গে শিবজ্যোতি বহনকারী এবং বিভিন্ন সংগঠনের সদস্য সহ অনেক দর্শনার্থীরা হাজির হয়েছিলেন। এই বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতির ফলে দুর্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলিতে যানজটের সৃষ্টি হয়। যারপলে চরম সঙ্কটের সৃষ্টি হয়। অভিযোগ, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে সেই সময় পুলিশ মোতায়েন না থাকায় দুর্ঘটনা ঘটে। আম্বরখানার নীচে হাতি দরজা এবং গণেশ দরজার মতো সংকীর্ণ প্রবেশ এবং প্রস্থানের রাস্তা দিয়ে একসঙ্গে অনেকেই ঢোকার বা বের হওয়ার চেষ্টা করার জন্যই পদপিষ্টের মতো ঘটনা ঘটে। সকলেই একসঙ্গে ঢুকতে বা বের হতে যেতেই হুড়ো হুড়ি পড়ে যায়। তখনই পদপিষ্ট হন অনেকেই। তাঁদের উদ্ধার করে জুন্নারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

দুর্গের উপর থেকে তোলা একটি ভিডিওতে দেখা গিয়েছে, গেরুয়া পতাকা নিয়ে ভক্তরা দুর্গের মধ্যে প্রবেশ করছে ধীরে ধীরে এগিয়ে চলেছে। কিছুক্ষণ পরে বেশ কয়েকজনকে দেখা যায় দুর্গের কাঠামোর উপরে উঠে লাইন থেকে অন্যদিক দিয়ে যাওয়ার চেষ্টা করছে, কেউ কেউ বেরিয়ে আসার জন্য মরিয়া চেষ্টা করছে। এই সময় হুড়ো হুড়ি পড়ে যায়। দুর্গের দেওয়াল বেয়েও উঠতে দেখা গিয়েছে কাউকে কাউকে।

এই ঘটনার পর প্রশাসনিক প্রস্তুতি এবং ভিড় সামাল দেওয়ার বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতি বছর শিবজয়ন্তীতে বিপুল সংখ্যক জনসমাগম হয়। পর্যাপ্ত পুলিশ মোতায়েনের দাবি ক্রমশ বাড়ছে।

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ