চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২৭ বছরের রেকর্ড ভাঙল গরম, রাজস্থানের বাড়মেরে পারদ ছুঁল ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস

google

নিজস্ব প্রতিনিধি: অন্যান্য বারের তুলনায় চলতি বছরে গরমের দাপট শুরু হয়েছে অনেক আগে থেকেই। তীব্র গরমে হাঁসফাঁস পরিস্থিতি রাজস্থানেও। বাড়মের এবং জয়সলমের অবস্থা অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছে। চৈত্রমাসের শেষেই রাজস্থানে তীব্র তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে। ১৯৯৮ সালের পর এই বছরে এপ্রিল মাসেই এত বেশি বেড়েছে তাপমাত্রা।

জয়পুর আবহাওয়া দফতর সূত্রে খবর,  তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। আগামী দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে এই পরিস্থিতি। তাৎক্ষণিকভাবে কোনো স্বস্তির খবর নেই।

বাড়মেরে রবিবার রাজ্যের সর্বোচ্চ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬.৮ ডিগ্রি বেশি। জয়পুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৯৯৮ সালে এপ্রিল মাসের শুরুতে বাড়মেরে ৪৫.২ ডিগ্রি তাপমাত্রার পারদ ছুঁয়েছিল। এবছর তার থেকেও বেড়েছে তাপমাত্রা।

আরও জানা গিয়েছে, রাজস্থানে শুধু দিনের তাপমাত্রাই বেশি ছিল না নয়। রাতের তাপমাত্রাও অত্যাধিক হারে বেড়েছে। বারমেরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। গড় থেকে ৬.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার ছিল রাজ্যের সবচেয়ে উষ্ণতম রাত। বাড়মেরের কাছাকাছি ছিল জয়সালমের তাপমাত্রা। এখানের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস এবং অন্যান্য বেশ কয়েকটি শহরও তীব্র তাপপ্রবাহ চলেছে।

রাজ্যের ২১টি শহরের তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রি বা তার বেশি ডিগ্রিতে। জয়পুরের তাপমাত্রা ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস, আজমির ৪০.৮, ভিলওয়ারা এবং বনস্থলী (টঙ্ক) ৪১.৬, পিলানি ৪১, কোটা ৪২.৪, উদয়পুর ৪০.৯, চিতোরগড় ৪৩.২, যোধপুর ৪৩, বিকানের ৪৩.৩, শ্রীনগরে ৪৩.৩, যোধপুর ৪৩, পালি ৪১.২, সিরোহি, বারান ৪০ ডিগ্রি সেলসিয়াস, ফতেহপুর ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস এবং ডুঙ্গারপুর ৪১.১ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র গরমের কারণে একাধিক শহরজুড়ে জনসাধারণের চলাচল কমে গেছে। সোমবার রাজস্থানের বেশিরভাগ অংশে গড় আপেক্ষিক আর্দ্রতা ২০ শতাংশ থেকে ৪৫ শতাংশ। আবহাওয়া দফতর ১৪টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।

তীব্র তাপপ্রবাহের জেরে অসুস্থতা এড়াতে বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে বেশি করে জল খাওয়ার পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই দেখা গিয়েছিল রাজধানীর তাপমাত্রা পেড়িয়ে গিয়েছে ৪০।

Published by:

Share Link:

More Releted News:

প্রতিবেশীর সঙ্গে স্ত্রী’র সম্পর্ক! সন্দেহের জেরে যা করলেন স্বামী..

শিশুমৃত্যুকে কেন্দ্র করে মণিপুরে কার্ফু ভেঙে রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী

আজ রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি,কোন বার্তা দেবেন?

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

TCS কাণ্ডে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি-আইপিএস নিয়ে চার সদস্যের কমিটি গঠন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ