ডিগবাজি, রাজ্যসভার ভোটে দাঁড়াচ্ছেন না ছত্রপতি শিবাজির বংশধর

শুক্রবার সাংবাদিকদের তিনি জানান, আসন্ন রাজ্যসভা ভোটে লড়ছেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: একেই বলে ডিগবাজি। নির্দল প্রার্থী হয়ে লড়লে নিশ্চিত হারের মুখ দেখতে হবে, এমন আশঙ্কায় সিদ্ধান্ত বদল করে রাজ্যসভার (Rajya Sabha) ভোটে না লড়ার কথা জানালেন ছত্রপতি শিবাজি মহারাজের (Chhatrapati Shivaji Maharaj) বংশধর শম্ভাজি রাজে ছত্রপতি (Sambhajiraje Chhatrapati)। শুক্রবার সাংবাদিকদের তিনি জানান, আসন্ন রাজ্যসভা ভোটে লড়ছেন না। আচমকাই কেন সিদ্ধান্ত পরিবর্তন? শিবাজি বংশধরের দাবি, ‘ঘোড়া কেনা-বেচা (horse-trading) রুখতেই ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন’।

মহারাষ্ট্র থেকে আসন্ন রাজ্যসভা ভোটে ছয় আসনে ভোট নেওয়া হচ্ছে। তার মধ্যে বিজেপি’র দুটি আসনে জয় সুনিশ্চিত। আর বাকি চারটি আসনের মধ্যে তিনটে আসনে রাজ্যের বর্তমান শাসক জোট মহা বিকাশ আগাড়ির প্রার্থীদের জয় সুনিশ্চিত। বাকি আসনটিতে লড়াই হতে পারে। ২০১৬ সালে বিজেপির দয়াতে রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে সংসদের উচ্চকক্ষে পা রেখেছিলেন শিবাজি মহারাজের বংশধর শম্ভাজি ছত্রপতি। সাংসদ হিসেবে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হয়েছে। রাষ্ট্রপতির মনোনীত সদস্য হিসেবে রাজ্যসভায় পা রাখার পরে এবার মহারাষ্ট্র থেকে ফের সংসদের উচ্চকক্ষে যাওয়ার ইচ্ছে ছিল তাঁর। রাজ্যসভা ভোটে প্রার্থী হওয়ার ঘোষণাও করেছিলেন।

কিন্তু হাতে কোনও বিধায়ক না থাকায় জেতার জন্য এনসিপি এবং শিবসেনার সমর্থন চেয়েছিলেন। কিন্তু কোনও দলই শিবাজির বংশধরকে সমর্থন দিতে রাজি হয়নি। শিবসেনার পক্ষ থেকে রাজ্যসভার দুই আসনের প্রার্থী হিসেবে সঞ্জয় রাউত ও সঞ্জয় পওয়ারের নাম ঘোষণা করা হয়েছে। আর তার পরেই ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন শম্ভাজি ছত্রপতি। অবশ্য তিনি অভিযোগ করেছেন, ‘শিবসেনা সুপ্রিমো তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Maharashtra Chief Minister Uddhav Thackeray) তাঁর সঙ্গে কথার খেলাপ করেছেন।’

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?