ঝাড়খণ্ডের হাজারিবাগে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ হারাল ৬ বছরের শিশু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঝাড়খন্ডের হাজারিবাগ শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড।  সোমবার সন্ধ্যায় কার্তিক পূর্ণিমা উপলক্ষে যখন  মালব্য মার্গের ব্যস্ত বাজার এলাকার বাসিন্দারা  প্রদীপ জ্বালিয়েছেন তখন ঘটে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এই অগ্নিকাণ্ডের জেরে ছয় বছরের এক শিশু প্রাণ হারিয়েছে এবং  আগুনে পুড়ে গুরুত্বর জখম হয়েছে ৪ জন । তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তবে তারমধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে ওই শিশুটির নাম আন্নু।

হাজারীবাগ জেলার পুলিশ সুপার মনোজ রতন চৌথে জানিয়েছেন, বাজার এলাকার একটি বাড়িতে প্রথমে আগুন লাগে তারপর সেই আগুন দ্রুত  ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িতে। যারজেরে কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। তারজেরেই প্রাণ হারাতে হয় ছয় বছরের একটি শিশুকে। প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আচমকাই এই অগ্নিকাণ্ডের জেরে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি সামাল দিতে পথে নামেন পুলিশ বাহিনী। কিন্তু  কার্তিক পূর্ণিমা দিন অগ্নিকাণ্ডের ঘটনায় একটি শিশু প্রাণ হারানোয় গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া। তবে কিভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা এখনও পর্যন্ত জানা যায়নি। পাশাপাশি এই আগুন লাগায় কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা পুলিশের তরফে কিছুই জানান হয়নি। ইতিমধ্যেই পুরো ঘটনা নিয়ে তদন্তে নেমেছে হাজারীবাগ জেলার পুলিশ আধিকারিকরা।  

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’