‘রাষ্ট্রপতি’ সম্ভাষণ করেননি স্মৃতি, নিঃশর্ত ক্ষমার দাবি তুললেন অধীর

অধীর চৌধুরীর অভিযোগ, ‘রাষ্ট্রপতি’ সম্ভাষণ না করে ভারতের প্রথম নাগরিকের নাম নেওয়ার জন্য পদমর্যাদা ক্ষুণ্ণ হয়েছে তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় মন্ত্রী (CENTRAL MINISTER) স্মৃতি ইরানি তাঁর বক্তব্যের সময় নাম তুলেছিলেন রাষ্ট্রপতির (PRESIDENT)। তবে দ্রৌপদী মুর্মুর নাম নেওয়ার সময় তাঁকে সম্ভাষণ করেননি ‘রাষ্ট্রপতি’ হিসেবে। কংগ্রেস সাংসদ (MP) অধীর রঞ্জন চৌধুরীর দাবি, এর জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে স্মৃতিকে।

অধীর চৌধুরীর অভিযোগ, ‘রাষ্ট্রপতি’ সম্ভাষণ না করে ভারতের প্রথম নাগরিকের নাম নেওয়ার জন্য পদমর্যাদা ক্ষুণ্ণ হয়েছে তাঁর। আর তা করেছেন স্মৃতি ইরানি। লোকসভার স্পিকার ওম বিড়লাকে অভিযোগ জানিয়ে এই নিয়ে চিঠি দিয়েছেন অধীর।

উল্লেখ্য, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধিকে ইডি’র জেরা করার প্রতিবাদে ধরনাতে বসেছিলেন অধীর রঞ্জন চৌধুরী ও কংগ্রেস সাংসদরা। এই সময় সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে অধীর চৌধুরী বলে ফেলেছিলেন ‘রাষ্ট্রপত্নী’। শুরু হয়েছিল বিতর্ক। অধীর চৌধুরী অবশ্য বলেছিলেন, তিনি ইচ্ছাকৃত ভাবে বলেননি। মুখ ফস্কে বেরিয়ে গিয়েছে ভুল উচ্চারণ। আসলে তিনি ‘রাষ্ট্রপতি’ বলতেই চেয়েছিলেন। তবু বিতর্ক পিছু ছাড়েনি। সুর চড়িয়েছিল বিজেপি।

প্রদেশ কংগ্রেস সভাপতি বারবার বলেছিলেন, ‘বিজেপি তিলকে তাল করতে চাইছে’। গত শুক্রবার তিনি নিজের লেটারহেড প্যাডে চিঠি লিখলেন রাষ্ট্রপতিকে। সেই চিঠিতে ক্ষমা চেয়েছেন কংগ্রেস সাংসদ। চিঠিতে লিখেছেন, রাষ্ট্রপতিকে তিনি নেহাৎ মুখ ফস্কে বলে ফেলেছেন রাষ্ট্রপত্নী। এই ভুল আর হবে না। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য যেন রাষ্ট্রপতি তাঁকে ক্ষমা করে দেন।

তবে বিজেপিকে কেন্দ্র করে শুরু হয়েছে নয়া বিতর্ক। কংগ্রেস- তৃণমূল সহ বিরোধীদের অভিযোগ, আদিবাসী- দলিত ও মহিলা সম্প্রদায়কে বারবার অপমান করছে বিজেপি। বলা হয়েছে, রাষ্ট্রপতি দেশের প্রথম নাগরিক। বারবার তাঁর পরিচয় দিতে গিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বলা হচ্ছে, দলিত- নারী। তা ঠিক নয়। রাষ্ট্রপতি সকল নাগরিকের। অবশ্য, স্মৃতি ইরানি ‘রাষ্ট্রপতি’ সম্ভাষণ না করে ভারতের প্রথম নাগরিকের নাম নেওয়া প্রসঙ্গে বিজেপি শিবির চুপ। তবে ফের শুরু হয়েছে বিতর্ক।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম