ভাটিন্ডায় চার সেনা জওয়ানকে খুনে অভিযুক্ত সেনা জওয়ানকে গ্রেফতার

গত বুধবার ভোরে ভাটিন্ডা সেনা ছাউনিতে ঘুমন্ত জওয়ানদের উপর গুলি চালানো হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ভাটিন্ডা সেনা ছাউনিতে হানা দিয়ে গুলি চালিয়ে চার জন সেনা জওয়ানকে হত্যায় জড়িত থাকার অভিযোগে ওই ছাউনিরই সেনা জওয়ান মোহন দেশাইকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ওই সেনা জওয়ানকে গ্রেফতার করা হয়। জেরায় ধৃত সেনা জওয়ান ওই নৃশংস হত্যাকাণ্ড চালানোর কথা স্বীকার করে জানিয়েছেন, ব্যক্তিগতভাবে বিরোধের কারণেই ওই ঘটনা ঘটিয়েছে।

গত বুধবার কাক ভোরে ভাটিন্ডা সেনা ছাউনিতে ঘুমন্ত জওয়ানদের উপর গুলি চালায় দুই আততায়ী। ঘটনায় প্রাণ হারান চার সেনা জওয়ান। ঘটনার পরেই আততায়ীদের ধরতে বিশেষ অভিযান চালিয়েছিল সেনার ক্যুইক রেসপন্স টিম (কিউআরটি)। যদিও আততায়ীদের গ্রেফতার করতে ব্যর্থ হয়। তবে সেনার যে ইনসাস রাইফেল থেকে গুলি চালানো হয়েছিল, সেই রাইফেলটি উদ্ধার করতে সক্ষম হয়। নৃশংস হত্যাকাণ্ডের পরেই প্রশ্ন ওঠে, যদি দেশের জওয়ানরাই সুরক্ষিত না থাকেন, তা হলে সাধারণ মানুষ কতটা সুরক্ষিত?

ঘটনার কয়েক ঘন্টা বাদে সেনার পক্ষ থেকে ভাটিন্ডা থানায় দায়ের করা এফআইআরে জানানো হয়, সাদা কুর্তা-পায়জামা পরে বুধবার কাকভোরে ছাউনিতে প্রবেশ করেছিল দুই ব্যক্তি। তাদের হাতে ইনসাস রাইফেল এবং কুড়াল ছিল। যে ইনসাস রাইফেল থেকে গুলি চালানো হয়েছিল সেই রাইফেলটি ৯ এপ্রিল খোয়া যায়। সঙ্গে খোয়া যায় ২৮ রাউন্ড গুলিও। তদন্তে নেমে এদিন মোহন দেশাই নামে সেনা ছাউনির এক জওয়ানকে গ্রেফতার করা হয়।

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তিতে মদত ছিল তৃণমূলের? ধৃত আফরোজকে ঘিরে বাড়ছে সন্দেহ

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

ফ্রিজে নেই মাছ-মাংস? বানিয়ে ফেলুন দই কাটলেট, রইল রেসিপি

‘আন্দোলনের নামে উৎপাত চলেছে, দেশের মানুষ বুঝে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

মাত্র সামান্য উপকরণেই বানিয়ে ফেলুন সুস্বাদু গুঁড়ো দুধের পরোটা, রইল রেসিপি