শ্বশুরবাড়িতে জামাইয়ের তাণ্ডব! স্ত্রী-শাশুড়িকে নৃশংস ভাবে খুন, শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভয়ানক ঘটনা উত্তরপ্রদেশে। নাগারা থানা এলাকার অন্তর্গত বাচাইপুর গ্রামে শ্বশুরবাড়িতে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। প্রথমে স্ত্রী ও তারপর শাশুড়িকেও ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক ।      

জানা গিয়েছে, অভিযুক্ত, অমিত গুপ্ত, তার স্ত্রী প্রীতি এবং শাশুড়ি সুশীলা দেবীকে নৃশংসভাবে হত্যা করেছেন। মেয়ে এবং স্ত্রীকে বাঁচানোর জন্য এগিয়ে এলে অমিত তার শ্বশুর অন্তু গুপ্তকেও আক্রমণ  করেন।  বর্তমানে অভিযুক্তের শ্বশুরকে গুরুতর আহত অবস্থায়   বারাণসীতে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  ২০২২ সালে প্রীতি ও অমিত একে ওপরকে পছন্দ করে বিয়ে করে। শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও, সময়ের সাথে সাথে তাদের সম্পর্কের ফাটল ধরে। পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের পরেও দুজনের মধ্যে দ্বন্দ্ব বাড়তে থাকে এবং পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। সম্প্রতি প্রীতি তার বাবা-মায়ের বাড়িতে থাকছিল।  ঘটনার দিন  রাতে অভিযুক্ত অমিত হঠাৎ তার শ্বশুরবাড়িতে এসে হাজির হয়। সে ঘরে ঢুকে প্রীতির কাছ থেকে তাদের সন্তানকে  ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। প্রীতি বাধা দিলে অমিত ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে তাকে আক্রমণ করে। শাশুড়ি ও শ্বশুর চিৎকার শুনে তাকে বাঁচাতে  এলে তখন অভিযুক্ত তাদের ওপরও হামলা করে। প্রীতি ও সুশীলা দেবী ঘটনাস্থলেই মারা যান, এবং অন্তু গুপ্তা গুরুতরভাবে আহত হন।

পুলিশ জানিয়েছে অপরাধ করার পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে, পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দুটি মৃতদেহই হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গুরুতর আহত শ্বশুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি চিকিৎসাধীন  রয়েছেন। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। 

দুর্গা মণ্ডপের বাইরে আড্ডা দিচ্ছিলেন স্থানীয়রা! আচমকাই গাড়ির ধাক্কা, পিষে মৃত ৩

ঠাকুর দেখতে বেরিয়ে আর ফেরা হল না, চোরবাগানকাণ্ডে ছেলের সামনেই প্রাণ গেল পানিহাটির কল্পনার

উৎসবের মরশুমে বড় ধাক্কা! পুকুরে বিষ ঢেলে পাঁচ লক্ষ টাকার মাছ নষ্ট, মাথায় হাত মৎস্যচাষিদের

ম্যাগিতে মেশানো হয়েছিল বিষ, তা খেয়েই মৃত্যু ৫ জনের, নয়ডার ঘটনায় নয়া তথ্য, বোনেদের বিরুদ্ধে মামলা

বয়সের ফারাক ৫৯ বছর! ৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১-এর তরুণ

জ্যান্ত অজগরকে দড়ি বানিয়ে স্কিপিং মত্ত যুবকদের, ভাইরাল ভিডিও

ভাগ্নের মুখ থেঁতলে গিয়েছিল, চোরবাগানের পদপিষ্টের ঘটনায় নিহত ১৩ বছরের প্রাঞ্জল, শোকে পাথর মামা

সৌদি আরবে ভেঙে পড়ল সামরিক হেলিকপ্টার, মৃত্যু দুই আধিকারিকের

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম

বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে