মদ খাওয়ার টাকা না দেওয়ায় মা’কে খুন ছেলের, উত্তরপ্রদেশে গ্রেফতার ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: চাঞ্চল্যকর ঘটনা যোগী রাজ্য উত্তরপ্রদেশে। মদ কিনতে টাকা না দেওয়ায় ৫৫ বছর বয়সী মাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনা সামনে আসার পরেই এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরে। শনিবার গভীর রাতে নগর কোতোয়ালি থানা এলাকার নির্ভয়পুরম কলোনিতে মাকে খুন করে ছেলে। সার্কেল অফিসার (সিও) মুনীশ চাঁদ বলেছেন, অক্ষয় নামের ওই ব্যক্তি তার মা আশা দেবীর কাছে মদ কেনার জন্য টাকা চেয়েছিল। আশা দেবী নিজের কাছে টাকা বলাতে অক্ষয় দাবি করেছিল যে সে যেন তার গয়না বিক্রি করে দেয়। সেই টাকায় মদ কিনতে চায় অভিযুক্ত। মুনীশ চাঁদ এর পরেই বলেন, “মা ও ছেলের মধ্যে তর্ক এতটাই তীব্র হয়ে ওঠে যে অক্ষয় তার মাকে মারধর করে এবং তার মাথা বেশ কয়েকবার দেয়ালে ঠুকে দেয়। আশা দেবী গুরুতর আহত হন এবং পড়ে যান।”

ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং আহত মহিলাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলেই অফিসার জানিয়েছেন। পুলিশের মতে, অক্ষয় বিহারে বিয়ে করার পর ১৫ দিন আগে সাহারানপুরে ফিরে আসেন এবং দুই দিন আগে তার স্ত্রী তার বাবার বাড়িতে চলে যাওয়ায় তিনি হতাশাগ্রস্ত ছিলেন। ঘটনা নিয়ে তদন্ত চলেছে।

স্টিমড মোমো ভুলে এবার ঝাল-ঝাল রেড কারি! বাড়িতেই বানান রেস্তরাঁ-স্টাইল মোমো

বাজারের আচার ভুলে যাবেন! ঘরেই বানান আলু বোখারার ঝাল-মিষ্টি আচার

বক্সঅফিসে সুনামি! মুক্তির দ্বিতীয় দিনে ৫৬.৭৫ কোটি টাকা আয় করল ‘মির্জাপুর: দ্য মুভি’

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস

‘আমরাই সেরা দল’, ভারতের কাছে লজ্জার হারের পরেও মন্তব্য পাকিস্তানের কোচের

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পড়ুয়াদের

পুজো দিতে যাওয়ার পথেই বিপদ, জন্মাষ্টমীর রাতে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

বিষাক্ত মদের আশঙ্কা! মধ্যপ্রদেশে মদ পান করে মৃত্যু ৯ জনের

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০