চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সোনম ওয়াংচুককে দ্রুত বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হোক। এই দাবিতে দিল্লি হাইকোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানালেন সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি। টানা একুশদিন অনশন করে শারীরিক অবস্থার অবনতি হয়েছে সোনমের। দিল্লি পুলিশ গতকাল, শনিবার জোর করে সোনমকে যন্তর মন্তর থেকে তুলে নিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে। এমনটাই অভিযোগ তাঁর স্ত্রীয়ের। যদিও সেখানে সোনমের কোনও চিকিৎসা হচ্ছে না বলে দাবি করেছেন তিনি। চিকিৎসার নামে সোনমকে সফদরজং হাসপাতালে ‘আটকে’ রাখা হয়েছে বলেও অভিযোগ গীতাঞ্জলির। তাই বিষয়টি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। সোনমের চিকিৎসার দিকটি গুরুত্ব সহকারে দেখতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট। তারপরেই সোনমকে হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করার উদ্যোগ নেয় দিল্লি পুলিশ। যদিও সেই পদক্ষেপে সন্দেহ শুরু হয়েছে সোনমের স্ত্রী ও ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের।

আরও পডুন: প্রথম জাতীয় পুরস্কার পেয়ে আনন্দে আত্মহারা কার্তিক, মা-বাবাকে জড়িয়ে কেঁদে ফেললেন ‘চান্দু’

আজ, রবিবার দিল্লি হাইকোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়ে গীতাঞ্জলি জে আংমো বলেছেন, ‘বারবার অনুরোধ করা সত্ত্বেও, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছাড়ছে না। আমাদের পছন্দমতো কোনও বেসরকারি হাসপাতালে স্থানান্তরের অনুমতি দিতেও অস্বীকার করছে ওরা। সোনম যে ওয়ার্ডে ভর্তি রয়েছেন সেখানে প্রায় ৩০ জন পুলিশকর্মী বাইরে মোতায়েন রয়েছে। গোটা হাসপাতাল চত্বরে শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে। আমরা কার্যত বন্দি রয়েছি। হাঁটাচলা করতেই সমস্যা হচ্ছে। আমি মনে করি এটি কোনও চিকিৎসা হচ্ছে না, কেবল বেআইনিভাবে আটকে রাখা হয়েছে।’ নিটে প্রশ্নপত্র ফাঁস, সরকারি পরীক্ষায় দুর্নীতি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনশনে বসেছেন সোনম। যদিও সেই অনশনের জন্য দিন দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকরা জানান, সোনমের মাল্টি অর্গ্যান ফেলিওর হতে পারে। তারপরেই তাঁর পর্যাপ্ত চিকিৎসা ও অনশন ভাঙার আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতেই কেন্দ্রকে হাইকোর্ট বলে, যা করার করুন, তবে সোনমের অনশন ভেঙে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তারপরেই পদক্ষেপ করে পুলিশ।

এদিকে হাসপাতাল থেকে খোলা চিঠি লিখেছেন সোনম ওয়াংচুক। আগামিকাল, সোমবার ২০ জুলাই ককরোচ জনতা পার্টির তরফে সংসদ ভবন অভিযানের যে ডাক দেওয়া হয়েছে, তা সফল করার আহ্বান জানিয়েছেন তিনি। এই আন্দোলনকে ভারতের ‘স্বাধীনতার দ্বিতীয় আন্দোলন’ বলে উল্লেখ করেছেন তিনি।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা