আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লেহ-তে অশান্তির ঘটনায় সোনম ওয়াংচুকের NGO-র FCRA লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে ঘোষণার দাবি ঘিরে হিংসাত্মক আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছে লেহ। ইতিমধ্যেই নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে চার বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। ওই অশান্তির ঘটনায় সমাজকর্মী সোনম ওয়াংচুককে কাঠগড়ায় তুলেছে কেন্দ্রের বিজেপি সরকার। ইতিমধ্যেই বাস্তবের র‍্যাঞ্চোর এনজিও’র বিদেশি অনুদান নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার বিকালেই ওয়াংচুকের এনজিও’র বিদেশি অনুদান গ্রহণ সংক্রান্ত লাইসেন্স রদ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ওয়াংচুক। সেই সঙ্গে দাবি করেছেন, ‘আন্দোলন দমাতে তাঁকে ‘বলির পাঁঠা’ করা হচ্ছে।’

লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্য ঘোষণা-সহ আরও একাধিক দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিল ‘দ্য লেহ’স অ্যাপেক্স বডির (এলএবি) যুব শাখা। গত ১০ সেপ্টেম্বর থেকে ৩৫ দিনের আমরণ অনশনে বসেছিলেন ১৫ জন। তার মধ্যে দুজনকে জোর করে হাসপাতালে স্থানান্তরিত করায় বুধবার (২৪ সেপ্টেম্বর) অগ্নিগর্ভ হয়ে ওঠে লেহ। বিক্ষোভকারীরা বিজেপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেয়। রণক্ষেত্রের চেহারা নেয় লেহর একাধিক অঞ্চল। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রাণ হারান চার বিক্ষোভকারী।গুরুতর জখম হন আরও শতাধিক। বেলা সাড়ে এগারোটা থেকে শুরু করে বিকেল সাড়ে চারটে পর্যন্ত চলে তাণ্ডব। সরকারি সম্পত্তি ভাঙচুর সহ নাশকতামূলক কাজকর্মে জড়িত থাকায় ৫০ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়।

এখানেই শেষ নয়, গোটা ঘটনার পিছনে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেছে স্বরাষ্ট্র মন্ত্রকের। তাই বাস্তবের র‍্যাঞ্চোকে সবক শেখাতে তাঁর এনজিও স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ-এর বিদেশি অনুদান গ্রহণ সংক্রান্ত লাইসেন্স বাতিল করেছে অমিত শাহের মন্ত্রক।

Published by:

Share Link:

More Releted News:

দিল্লির বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৯, আহত একাধিক

‘জিনা মুশকিল কর দিয়া’, আত্মঘাতী হওয়ার আগে ফোনে বাবাকে বলেছিলেন বিচারক

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ