তৃতীয় ব্যক্তির জন্য সংসার ভাঙলে ক্ষতিপূরণের দাবি করা যাবে,জানাল দিল্লি হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি :  বিবাহ বহির্ভুত সম্পর্কের জন্য কোনও সংসার ভেঙে গেলে দায়ের করা যাবে মামলা। পাশাপাশি ক্ষতিপূরণও দাবি জানানো যাবে। সোমবার একটি মামলার শুনানিতে এমনটাই জানাল দিল্লি হাইকোর্ট। বর্তমান সময়ে পরকিয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়না। কিন্তু সমাজের মধ্যে থেকে তারও কিছু অভিঘাত রয়েছে।

হাইকোর্টে এদিন মামলা উঠলে বিচারপতি জানান, বিয়ে সমাজের এক পবিত্র বন্ধন। দুজন মানুষ এই পবিত্র বন্ধনে আবদ্ধ হন। এরফলে একজনের আর একজনের কাছ থেকে কিছু চাওয়া পাওয়া যাকে। বিশ্বাস একটা বড় বিষয়। দুজনের মধ্যে কোনও একজন যদি মনে করেন, তাঁদের সম্পর্কের মাঝে কোনো তৃতীয় ব্যক্তির অবস্থান রয়েছে। তারজন্য তাঁদের দাম্পত্য ক্ষতিগ্রস্থ হচ্ছে। সংসার ভেঙে যাচ্ছে, তাহলে অন্য জনের বিরুদ্ধে মামলা করতে পারবেন। পাশাপাশি বিচারপতি জানিয়েছেন, এটা দেওয়ানি সংক্রান্ত বিষয়। ফৌজদারি শাস্তি হতে পারেনা।

সূত্রের খবর, ২০২১ সালে বিয়ে হয়েছিল এক দম্পতির। ২ সন্তান থাকার পরেও ২০২১  সাল থেকে শুরু হয় সমস্যা। স্বামীর ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন এক মহিলা। দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। পারিবারিক সম্পর্ক সেখানে বাধা মানেনি। তাঁর স্বামী বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন। এই পরিস্থিতি সংসার বাঁচাতেই আদালতের দ্বারস্থ হয়েছেন স্ত্রী। এই ক্ষেত্রেই অভিযুক্ত মহিলার আইনজীবী জানিয়েছেন, এটি যেহেতু বিবাহ সংক্রান্ত, তাই কোনও পারিবারিক আদালতে বিষয়টি শোনা যেতে পারে। কিন্তু হাইকোর্ট এই প্রসঙ্গে জানিয়েছে, টান কমে গেলে এই মামলার গ্রহণযোগ্যতা রয়েছে। ভবিষ্যতে এই ধরনের মামলার শুনানি দেওয়ানি আদালতে হবে।

কুলতলিতে ‘চোর’ সন্দেহে গণপিটুনি, কেরলমের ব্যক্তির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৭

মাথা থেকে বেচারামের হাত সরতেই গ্রেফতার সিঙ্গুরের তৃণমূল নেতা

মধু-নারকেলে মাখা চিংড়ি, এই রেসিপি একবার খেলে বারবার চাইবেন

পাক অধিনায়ক ফাতিমার সঙ্গে করমর্দন করবেন? সবটা স্পষ্ট করলেন হরমনপ্রীত

‘ভাই এখনও আমাদের মাঝে বেঁচে আছে’, সুশান্তের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ দিদি শ্বেতার

প্রথম ম্যাচেই হাইতিকে বধ করল স্কটিশরা

আজ, রবিবার রাতে দিল্লিতে বঙ্গভবনে তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর সাংসদদের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী

মায়ের ফোন ধরতে সংবাদ সম্মেলন থামালেন নীতীশ কুমার রেড্ডি, ভাইরাল আবেগঘন মুহূর্ত

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

বিশ্বকাপে হাই-ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কোন দল?

লন্ডনের রাস্তায় ছুরির আঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক

চেষ্টা করেও ধূমপান ত্যাগ করতে পারছেন না? জেনে নিন সহজ উপায়