আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অন্ধ্রে বন্দে ভারত পরিষেবা শুরুর আগেই ভাঙা হল ট্রেনের কাচ

নিজস্ব প্রতিনিধি, ভিশাখাপত্তনম: বন্দে ভারত পরিষেবা শুরু হওয়ার পর নানা প্রান্ত থেকে ট্রেন লক্ষ্য করে ছোঁড়া ঢিলে ভেঙেছে কাচ। এবার ট্রেনের চাকা গডা়নোর আগেই কে বা কারা বন্দে ভারত এক্সপ্রেস-য়ের কাচ ভেঙে দিয়েছে। 

ঘটনাটি ঘটেছে অন্ধপ্রদেশের বিশাখাপত্তনমে। ট্রেনটি ছিল রেল ইয়ার্ডে। বৃহস্পতিবার সকালে ইয়ার্ডে কর্মীরা সেখানে গিয়ে দেখেন গাড়ির একটি কাচ ঢিল মেরে ভেঙে ফেলা হয়েছে। অন্ধ্রে বন্দে ভারত এক্সপ্রেসের শুরু হওয়ার কথা আগামী ১৯ জানুয়ারি, চলবে বিশাখাপত্তনম এবং সেকেন্দ্রাবাদের মধ্যে। বিশাখাপত্তনম থেকে মাত্র আট ঘণ্টায় সেকেন্দ্রবাদ পৌঁছে যাবেন যাত্রীরা। 

বন্দে ভারত এক্সপ্রেসে লক্ষ্য করে ঢিল ছোড়ার ঘটনা এর আগেও ঘটেছে। জানুয়ারির গোড়ার দিকে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের কাচ লক্ষ্য করে কে বা কারা ঢিল মারে। জানালার কাচ ভেঙে যায়। ট্রেন উদ্বোধনের দুইদিনের মাথায় এই ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িয়ে যায় রাজনীতি। অভিযোগ ওঠে পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় বিজেপি-বিরোধী একটি দল থাকায় ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। যদিও পরবর্তীকালে ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, ট্রেনের কাচ লক্ষ্য করে ঢিল মারার ঘটনাটি ঘটে বিহারের কিশানগঞ্জে। পরে জলপাইগুড়িতে বন্দে ভারতের জানালা লক্ষ্য করে ঢিল ছোড়া হয়।  রেল ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।  তবে প্রথম দুটি থেকে এই ঘটনার ফারাক, প্রথম দুটি ক্ষেত্রে পরিষেবা শুরুর পর হয়েছিল হামলা। আর তৃতীয় ক্ষেত্রে পরিষেবা শুরুর আগে।  

আরও পড়ুন তিন দিনে দু’বার আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস, তদন্তে রেল

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ