মোদির ‘হোয়াটসঅ্যাপ’ বার্তা পাঠানো বন্ধের নির্দেশ কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কয়েক সপ্তাহ বাদে দেশজুড়ে শুরু হবে লোকসভা নির্বাচন। তার আগে ফের আরও একবার চাপে পড়ল মোদি সরকার। এবার ‘বিকশিত ভারতের বার্তা’ পাঠান বন্ধের জন্য কেন্দ্রকে চিঠি দিল নির্বাচন কমিশন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঘোষণার পরে মডেল কোড অফ কন্ডাক্ট বা  MCC দেশ জুড়ে চালু হয়েছে। তাই  মোদি সরকারকে বন্ধ করতে হবে হোয়াটসঅ্যাপে  ‘ বিকশিত ভারতের বার্তা’ পাঠান ।

কমিশন জানিয়েছে, নির্বাচনের ঘোষণা এবং MCC কার্যকর হওয়া মোদি সরকারের  নানান  উদ্যোগের  কথা তুলে ধরে নাগরিকদের ফোনে বার্তা পাঠাচ্ছে কেন্দ্র।  গত সপ্তাহে নির্বাচন ঘোষণার প্রাক্কালে মোদি ‘বিকশিত ভারত’-এর লক্ষে দেশবাসীর সমর্থন চেয়ে খোলা চিঠি লেখেন। সেই চিঠি সবার কাছে পৌঁছয় ১৬ মার্চ। যা নির্বাচনের নিয়ম বিরুদ্ধ।  তাই কমিশনের কাছে দায়ের হয়েছে বেশ কিছু অভিযোগ।

উল্লেখ্য, সোমবার ‘হোয়াটসঅ্যাপে’ জোরজবরদস্তি ব্যবহারকারীদের কাছে মোদির চিঠি পাঠানো নিয়ে সরব হয়েছেন শশী থারুর, মণীশ তিওয়ারিরা। আদর্শ আচরণ বিধি চালুর পরেও কেন এভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মোদির চিঠি পাঠানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। নির্বাচন কমিশনকেও ঘুম ভেঙে জেগে ওঠার অনুরোধ জানিয়েছেন। সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, জোর করে গ্রাহকদের কাছে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং নীতি বিরুদ্ধ।

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ