২০২৫-২৬ থেকে দু’বার দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বসার সুযোগ, ঘোষণা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বদল আনলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। ২০২৫-২৬ থেকে দু’বার দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বসতে পারবে পড়ুয়ারা। সোমবার রায়পুরের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ।

সোমবার ধর্মেন্দ্র প্রধান বলেন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে বছরে দু’বার দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বসতে পারবেন পড়ুয়ারা। এই পরিকল্পনার লক্ষ্য একাডেমিক চাপ হ্রাস করা। শুধু তাই নয় ২০২০ সালে প্রবর্তিত জাতীয় শিক্ষানীতিতে (এনইপি) বর্ণিত লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্য করা। ২০২৩ সালের আগস্টে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত নতুন পাঠ্যক্রম কাঠামো (এনসিএফ) অনুসারে, শিক্ষার্থীদের ভাল ফলাফল করার পর্যাপ্ত সময় এবং সুযোগ নিশ্চিত করতে বোর্ড পরীক্ষা বছরে কমপক্ষে দুবার অনুষ্ঠিত হবে। তাতে সুবিধা পাবে পড়ুয়ারা।

রায়পুরের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠান চলাকালীন সময় ধর্মেন্দ্র ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। ছত্তিশগড়ে প্রধানমন্ত্রী শ্রী (প্রাইম মিনিস্টার স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া) প্রকল্পের সূচনা অনুষ্ঠানে প্রধান এ কথা বলেন। এই প্রকল্পের প্রথম পর্যায়ে, রাজ্যের ২১১টি স্কুলকে ‘হাব অ্যান্ড স্পোক’ মডেলে উন্নীত করা হবে, যার প্রতিটিতে ২ কোটি টাকা ব্যয় করা হবে।

সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে ফাটল, ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারদের দল

দিল্লিতে CJP’র বিক্ষোভ নিয়ে চুপ, ফিল্ম পড়ুয়াদের রোষানলে মাধবন, দরজায় ঝুলল ‘গায়েব’ পোস্টার

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করল অধ্যক্ষ

সাত বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

দমদমে চলন্ত অটোতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা! আটক অভিযুক্ত

প্রেক্ষাগৃহে পুনরায় মুক্ত পাচ্ছে না আমিরের ‘থ্রি ইডিয়টস্’, গুজব উড়িয়ে দিলেন নির্মাতারা

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক