দিল্লি-লখনউ সড়কে পড়ে থাকা স্যুটকেস খুলতেই চোখ কপালে পুলিশের, যা দেখলেন….

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লি-লখনউ হাইওয়ের  পরিত্যক্ত জায়গায় পড়ে রয়েছে একটি লাল স্যুটকেস। তা নজরে আসতেই স্যুটকেসের  চেন খোলে পুলিশ। আর তখনই তাঁরা দেখতে পান স্যুটকেসের মধ্যে পড়ে মহিলার নিথর  দেহ। এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের হাপুর জেলায়।

পুলিশ  জানিয়েছে, ‘ স্থানীয়রা  হাইওয়ের সার্ভিস রোডের ধারে পড়ে থাকা একটি লাল স্যুটকেস দেখতে পান। তখনই  খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে গিয়ে ব্যাগের চেন খুলতেই দেখা যায় মহিলার নিথর দেহ। শরীরে রয়েছে  একাধিক আঘাতের   দাগ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।  মনে করা হচ্ছে, ওই মহিলার বয়স  ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে। এখন মহিলার পরিচয় জানা যায়নি।‘

ইতিমধ্যেই  ফরেনসিক বিশেষজ্ঞদের পাশাপাশি পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়েছে। তদন্তকারীরা তাদের কাজ শুরু করেছে।  স্যুটকেসের আশেপাশের জায়গাতেও চলছে তল্লাশি। এই প্রসঙ্গে এএসপি বিনীত ভাটনগর জানিয়েছেন,’ প্রাথমিকভাবে মনে করা  হচ্ছে ওই মহিলার একদিন আগেই মৃত্যু হয়েছে। তাঁর শরীরে একাধিক আঘাতের দাগ রয়েছে। তবে কী করে তাঁর মৃত্যু হয়েছে তা এখন সামনে আসেনি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে।‘  এই ঘটনার জেরে প্রশ্ন উঠছে এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা যুক্ত রয়েছে।  পুলিশ এই পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ  পুলিশ।   

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা