শহিদ জওয়ানকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, নিহত ৪

যোগী রাজ্যে মর্মান্তিক দুর্ঘটনার কবলে শহিদ সেনাকর্তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স। নিমেষেই শেষ ৪ তরতাজা প্রাণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: যোগী রাজ্যে মর্মান্তিক দুর্ঘটনার কবলে শহিদ জওয়ানকে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স। নিমেষেই শেষ ৪ তরতাজা প্রাণ। উত্তরপ্রদেশের অযোধ্যা-সুলতানপুর সীমান্তে হালিয়াপুর থানা এলাকায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ৭৯.৬ কিলোমিটারের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, অ্যাম্বুলেন্সটি দ্রুত গতিতে গন্তব্যে যাচ্ছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পার্ক করা একটি ট্রাককে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সেটি। ধাক্কাটি এতটাই তীব্র ছিল যে, ঘটনায় অ্যাম্বুলেন্সেটি চুরমার হয়ে গিয়েছে। তাই কাউকে বাঁচানো যায়নি।

পুলিশ সূত্রের খবর, চণ্ডীগড়ে কর্মরত অবস্থায় প্রাণ হারান ভারতীয় সেনাবাহিনীর শহিদ সুবেদার মেজর সত্যবান সিংহ। তিনি দেওরিয়া জেলার রুদ্রপুর থানা এলাকার গালিয়া দুধাইলা গ্রামের বাসিন্দা ছিলেন। অ্যাম্বুলেন্সে করে তাঁর মরদেহ পৈতৃক বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। শহিদ মেজরের পরিবারের সদস্যরাও অ্যাম্বুলেন্সে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে মেজরের ভাই রাজন চৌধুরী, ভাগ্নে রাম সমঝু সিংহ এবং ছেলে গৌরব সিংহ ছিলেন আর যশপাল নামক এক ব্যাক্তি অ্যাম্বুলেন্সটি চালাচ্ছিলেন। রবিবার (৪ অক্টোবর) সকালে হালিয়াপুর এলাকায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় এক অজ্ঞাত গাড়ির সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়।

এরপরেই অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পার্ক করা একটি ট্রাককে ধাক্কা দেয়। যার ফলে ঘটনাস্থলেই মারা যান চালক যশপাল। একই সঙ্গে মৃত্যু হয় শহিদ মেজরের ছেলে গৌরব সিংহেরও। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বাকি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য অযোধ্যার কুমারগঞ্জের সায়া হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থাতেই দুজনের মৃত্যু হয়। ফলে ঘটনায় চারজনেরই মৃত্যু হয়। মৃতদেহ আনতে গিয়ে পরিবারের আরও ৪ সদস্যকে হারাতে হবে, স্বপ্নেও ভাবতে পারেননি কেউ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মেজরের পরিবারে। আর মৃতদের দেহ পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে। আর শহিদ সুবেদারের মরদেহ থানা চত্বরে পূর্ণ মর্যাদায় সংরক্ষণ করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাটির তদন্ত করছে এবং অজ্ঞাত গাড়িটিরও সন্ধান করছে। 

এক মাস পার, খোঁজ মেলেনি নেপালে বন্যায় আটকে পড়া হুগলির শিক্ষিকার, মায়ের ফেরার অপেক্ষায় ছেলেরা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

গরিব মহিলাদের আধার হাতিয়ে অন্নপূর্ণা যোজনার টাকা আত্মসাতের অভিযোগ, শান্তিপুরে সরব উপভোক্তারা

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ

ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রী, সিলিং থেকে ঝুলছেন স্বামী, শহরে চাঞ্চল্যকর কাণ্ড

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

বারাণসীর বাঙালিটোলায় গড়ে উঠছে ‘পশ্চিমবঙ্গ ভবন’, সংস্কার হবে ঐতিহ্যবাহী কালী মন্দিরের

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু