গ্রেফতারি নিয়ে হেমন্ত সোরেনের দায়ের করা পিটিশন খারিজ সুপ্রিম কোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আর তাই তিনি  গ্রেফতারি নিয়ে  সুপ্রিম কোর্টে দারস্ত হন। শুক্রবার হেমন্ত সোরেনের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে করা পিটিশনের শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট বলে, “আমরা হস্তক্ষেপ করছি না, হাইকোর্টে যান।‘ একথায় সুপ্রিমেও সুরহা পেলেন না হেমন্ত।

গত ৩১ শে জানুয়ারি জমি কেলেঙ্কারি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সাত ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর হেমন্তকে  গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে ধৃত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে রাঁচির বিশেষ আদালতে হাজির করা হয়। তাঁকে একদিনের জেল হেফাজতে পাঠানো হয়েছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এই নেতা রাজ্যে ৬০০ কোটি টাকার জমি কেলেঙ্কারিতে সরাসরি জড়িত। তবে একথা অস্বীকার করেছেন হেমন্ত। 

গত ২০ জানুয়ারি জমি কেলেঙ্কারি মামলায় ৪৮ বছর বয়সী হেমন্ত সোরেনকে  টানা সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর। এরপরেই গত ২৭ শে জানুয়ারি ইডি হেমন্ত সোরেনকে নতুন করে চিঠি পাঠিয়ে আগামী সপ্তাহে ফের আর্থিক তছরুপ মামলার তদন্তে যোগ দিতে বলা হয়েছিল। নয়বার ইডির সমন এড়িয়ে যাওয়া হেমন্ত সোরেনকে ২৯ জানুয়ারি বা ৩১ জানুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য সময় নিশ্চিত করতে বলা হয়েছিল। সেই কারণেই ২৯ শে জানুয়ারি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর  বাড়িতে হাজির হন ইডির আধিকারিকরা।

প্রসঙ্গত,  গত  ১৪ আগস্ট ইডি প্রথম ডেকে পাঠান হেমন্ত সোরেনকে। সেই সময় হাইকোর্টে সোরেন দাবি করেন, ঝাড়খণ্ডে রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিরতা তৈরি করার একমাত্র উদ্দেশ্য নিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ইডি-র দাবি, ঝাড়খণ্ডে মাফিয়াদের দ্বারা অবৈধভাবে জমির মালিকানা পরিবর্তনের একটি বিশাল চক্র- এর সঙ্গে  যোগসূত্র রয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাহেবগঞ্জে বেআইনি খনন সংক্রান্ত আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  ইডির দাবি ২০২১ সালে তিনি নির্বাচনী বিধি ভেঙে নিজের নামে খনির লিজ আদায় করেছিলেন। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন হেমন্ত সোরেন। 

প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করতে চান মুখ্যমন্ত্রী, কাজকর্মে বদল আনাই লক্ষ্য

কবে কীভাবে পালন করবেন জ্যৈষ্ঠ অমাবস্যা? কেন পাপমুক্তির দিন বলা হয়?

সংসারে নেমে আসতে পারে অশান্তি! বারান্দায় ঠাকুরঘর বানানোর আগে এই নিয়মটা জানুন

বসের ওপর প্রচণ্ড রাগ? মেজাজ হারানোর আগে এই কাজগুলো করুন

কম খরচে গ্রীষ্মের ভ্রমণ! মাত্র ১০ হাজারেই আকর্ষণীয় ট্যুর প্যাকেজ আনল IRCTC

লাল মাটির পথে রহস্যের ডাক! জেনে নিন শক্তিপীঠ ও মন্দির ঘেরা বীরভূমের প্রাচীন ঐতিহ্য 

ভালোবাসার অনন্য নজির, ICU-তে ভর্তি গুরুতর অসুস্থ কনেকে বিয়ে করলেন বর

দেশজুড়ে লাফিয়ে বাড়ল পেট্রোল ডিজেলের দাম

মাথায় হাত মধ্যবিত্তের, একধাক্কায় অনেকটা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

টয়ট্রেন, চায়ের গন্ধ আর পাহাড়ি নীরবতা, ঘুরে আসুন কার্শিয়াং

শুক্রবার এই জিনিসগুলো দান করলে দেবী লক্ষ্মী প্রসন্না হবেন, সুখ ও সমৃদ্ধি বাড়বে

আজকের রাশিফল: পরিবারের সঙ্গে সময় কাটান, মানসিক চাপ দূর হবে…