Loading live market data...
Loading active stocks...
Connecting...

সোনম ওয়াংচুকের গ্রেফতারি মামলায় কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: লাদাখে সহিংসতার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ইঞ্জিনিয়ার, গবেষক ও সমাজকর্মী সোনম ওয়াংচুকে। তাঁর এই গ্রেফতারিকেই চ্যলেঞ্জ করেছেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। সোমবার সুপ্রিম কোর্ট জাতীয় নিরাপত্তা আইনের অধীনে জলবায়ু কর্মীর আটককে চ্যালেঞ্জ করে এবং তার তাৎক্ষণিক মুক্তি চেয়ে সোনমের স্ত্রীর  দায়ের করা আবেদনের ভিত্তিতে কেন্দ্র এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চেয়েছে। সেই মামলাতেই সোমবার সুপ্রিম কোর্ট কেন্দ্র, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং যোধপুর সেন্ট্রাল জেলের পুলিশ সুপারকে নোটিস দিয়েছে। ১৪ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হতে পারে । 

সোমবার মামলাটি ওঠে  বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে। বেঞ্চ কেন্দ্রের কাছে জানতে চায় ওয়াংচুকের আটকের কারণ কেন তার স্ত্রীকে জানানো হয়নি।  হেবিয়াস কর্পাস আবেদনের  সঙ্গে সম্পর্কিত জম্মু ও কাশ্মীর এবং রাজস্থান সরকারকেও নোটিশ জারি করা হয়েছে। এদিন আইনজীবীর মাধ্যমে গীতাঞ্জলি আংমো এ দিন আদালতের কাছে সোনমের মুক্তির দাবি জানান। সেই সঙ্গেই তিনি আদালতের কাছে অনুমতি চান সোনমের সঙ্গে ফোনে কথা বলার এবং সরাসরি দেখা করার।  পাশাপাশ গীতাঞ্জলি জেলে স্বামীর কাছে প্রয়োজনীয় ওষুধ, জামাকাপড়, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হচ্ছে কিনা তার নিশ্চিত করার তথ্য দেওয়ার আবেদন জানান। 

লাদাখকে রাজ্যের মর্যাদা দাবিতে বিক্ষোভের দুই দিন পর, ২৬ সেপ্টেম্বর কঠোর জাতীয় নিরাপত্তা আইন (NSA) এর অধীনে ওয়াংচুককে আটক করা হয়। কেন্দ্রশাসিত অঞ্চলে বিক্ষোভে চারজন নিহত এবং ৯০ জন আহত হন। বিক্ষোভে উস্কানি দেওয়ার  অভিযোগ উঠেছে সোনামের বিরুদ্ধে।  ওয়াংচুক বর্তমানে রাজস্থানের যোধপুর কারাগারে বন্দী। 

				

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?