কেন্দ্রের তৈরি ফ্যাক্ট চেকিং ইউনিটের কাজে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের তৈরি করা ফ্যাক্ট চেকিং ইউনিটের কার্যকলাপে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই স্থগিতাদেশ জারি করেছে। এর আগে বম্বে হাইকোর্টে কেন্দ্রের এই সিদ্ধান্তে ছাড়পত্র দিয়েছিল।

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ জানিয়ে দিয়েছে, কেন্দ্রের এই সিদ্ধান্ত কার্যকর হলে বাক স্বাধীনতা ব্যাহত হবে। তাই শীর্ষ আদালত কেন্দ্রের এই নোটিফিকেশনের ওপর স্থগিতাদেশ জারি করছে। উল্লেখ্য, ভুয়ো খবরকে চিহ্নিত করার জন্য প্রেস ইনফরমেশন বুরোর অধীনে একটি ফ্যাক্ট চেকিং ইউনিট খোলার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। গত বছর কেন্দ্রের তরফে ইনফরমেশন টেকনোলজি রুলস, ২০২১ আইনের সংশোধন করে ফ্যাক্ট চেকিং ইউনিট তৈরির ব্যবস্থা করে কেন্দ্রীয় সরকার। চলতি বছর সেই ফ্যাক্ট চেকিং ইউনিট তৈরির ব্যাপারে একটি নোটিফিকেশন জারি করে কেন্দ্র।

এরপর কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বম্বে হাই কোর্টে মামলা দায়ের হয়। এডিটরস গিলড অফ ইন্ডিয়া মামলা দায়ের করে। বম্বে হাইকোর্ট অবশ্য কেন্দ্রের এই সিদ্ধান্তের পক্ষেই রায় দেয়। মামলাকারীদের বক্তব্য ছিল, কেন্দ্রের এই সিদ্ধান্ত কার্যকর হলে মানুষের বাক স্বাধীনতা লঙ্ঘিত হবে। তবে বম্বে হাইকোর্ট অবশ্য মামলাকারীর সেই আবেদনে সাড়া দেয়নি। শেষ পর্যন্ত শীর্ষ আদালত কেন্দ্রের এই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করল। যদি্ও এই বিষয়ে কেন্দ্রের যুক্তি ছিল, ভুয়ো খবর রুখতে মানুষের স্বার্থের কথা চিন্তা করেই ফ্যাক্ট চেকিং ইউনিট তৈরি করা হয়েছে। 

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ