‘রাস্তা থেকে সরাতেই হবে পথকুকুরদের,’ সব আর্জি খারিজ করে আগের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পথ কুকুরদের রাস্তা থেকে সরাতেই হবে। আজ, মঙ্গলবার সমস্ত আর্জি খারিজ করে এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গতবছর অর্থাৎ ২০২৫-এর নভেম্বরে পথ কুকুরদের নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। সেই সময়ে সুুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল, পথ কুকুরদের রাস্তা থেকে সরিয়ে নির্দিষ্ট শেল্টারে রাখতে হবে। স্কুল, কলেজ বা হাসপাতালের মতো এলাকা থেকে পথকুকুরদের বন্ধ্যাত্বকরণের জন্য একবার নিয়ে গেলে আর ফেরানো যাবে না। এর জন্য কেন্দ্র ও সব রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। যদিও বেশ কিছু সংগঠনের সেই রায় পছন্দ হয়নি। পুনরায় সেই রায় বিবেচনা ও সংশোধনের আর্জি জানিয়ে একাধিক আবেদন দাখিল হয়। যদিও সেই সমস্ত আর্জি এদিন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের মন্তব্য, পথ কুকুররা কামড়ায়, বিশেষ করে শিশুরা এর শিকার হচ্ছে। সেটা অবজ্ঞা করা যাবে না।

২০২৫-এর নভেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, স্কুল, হাসপাতাল, আদালত, সরকারি অফিস, বাসস্ট্যান্ড, রেলস্টেশন-সহ জনবহুল স্থান ও সরকারি প্রতিষ্ঠানগুলি ও তার আশপাশ থেকে পথকুকুরদের সরাতেই হবে। এদিন সুুপ্রিম কোর্টের তিন বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ সেই নির্দেশই বহাল রেখেছে। শীর্ষ আদালতের স্পষ্ট যুক্তি, সংবিধানের ২১ নং অনুচ্ছেদ অনুযায়ী মর্যাদার সঙ্গে জীবনযাপনের অধিকার রয়েছে প্রত্যেক নাগরিকের। সকলেই অবাধে চলাফেরা ও বিভিন্ন স্থানে ভয়হীন ভাবে ঘুরতে পারেন সেটা আমাদের দেখতে হবে। কোনও নাগরিক কুকুরের আক্রমণের শিকার যাতে না হন। তাই ২০২৫-এর নভেম্বরের নির্দেশের কোনও পরিবর্তন করা হবে না বলে মঙ্গলবার জানিয়ে দেয় তিন বিচারপতির বেঞ্চ। 

আরও পডুন: ফের দুর্ঘটনা, লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের তিনটি কামরা

একই সঙ্গে এদিন শীর্ষ আদালতের নির্দেশ, চরম রোগাক্রান্ত কুকুরদের ক্ষেত্রে নিয়ম মেনে ‘ইউথানাসিয়া’র (কোনও যন্ত্রণা ছাড়াই কুকুরদের মৃত্যুর প্রক্রিয়া) অনুমতি দেওয়া হয়েছে। এই নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে কোনও পুরসভা বা প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা যাবে না। আগামী ৮ সপ্তাহের মধ্যে এই নির্দেশ কতটা বাস্তবায়িত হল, তা নিয়ে প্রতিটি রাজ্যকে একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। গোটা বিষয়টি এবার থেকে পর্যবেক্ষণ করবে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্ট। 

নামি দোকানের মিষ্টিতে মেশানো হচ্ছে হোলির রঙ, আরামবাগ জুড়ে অভিযান খাদ্য দফতরের

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?

মন্দিরে শিবমূর্তিকে জড়িয়ে ধরার চেষ্টা ১২ ফুটের কিং কোবরার! হতবাক স্থানীরা, তারপর…

চেন্নাইয়ে ‘অলিম্পিক সিটি’ ও ‘মোটরস্পোর্টস সিটি’ গড়ার মেগা ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

মালদহ ডিভিশনে রেল পরিষেবায় বড় বদল, কোন ট্রেন বাতিল আর কোনগুলি ঘুরপথে?

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছ তৃণমূল , তোপ শুভেন্দুর

রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তরপাড়ার সরকারি হাসপাতাল, বেহাল দশা সপ্তগ্রাম-বাঁশবেড়িয়ার রাস্তা

৫ রানে ৭ উইকেট নিয়ে মহিলাদের এশিয়া কাপে ইতিহাস! কে গড়লেন এই নজির?

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! ডিভিসির জলে বাড়ছে বন্যার আশঙ্কা, বাংলায় মৃত ৪

ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার ৬

শান্তিপুরে আমবাগান থেকে উদ্ধার দেওর-বৌদির ঝুলন্ত দেহ, পরকীয়া নাকি নেপথ্যে অন্য কারণ?

জলমগ্ন কলকাতার বেশ কয়েকটি এলাকা, বাইরে বের হওয়ার আগে জানুন ট্রাফিক আপডেট