বিল নিয়ে টালবাহানা, তামিলনাডুর রাজ্যপালকে ফের তুলোধনা সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তামিলনাডুর রাজ্যপাল তথা মোদি সরকারের ‘বিশ্বস্ত ভৃত্য’ আর এন রবিকে শুক্রবার ফের তুলোধনা করল দেশের শীর্ষ আদালত। সেই সঙ্গে বিল নিয়ে জটিলতা কাটানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে বৈঠকে বসারও নির্দেশ দিয়েছে। আইনজীবীরা মনে করছেন, যেভাবে শীর্ষ আদালতে প্রতিদিন তিরস্কারের মুখে পড়তে হচ্ছে ‘বিজেপি বান্ধব’ তামিলনাডুর রাজ্যপালকে, তাতে তার লাজলজ্জা থাকলে অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত।

গত কয়েকদিন ধরেই রাজ্য সরকারের পাঠানো বিল আটকে রাখার জন্য পঞ্জাব, কেরল এবং তামিলনাডুর রাজ্যপালকে শীর্ষ আদালতের তিরস্কারের মুখে পড়তে হচ্ছে। গতকাল বৃহস্পতিবারই দুই বছর ধরে বিল আটকে রাখার জন্য প্রাক্তন বিজেপি নেতা তথা কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে তুলোধনা করেছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। দুই বছর ধরে রাজ্যপাল বিল নিয়ে কী করেছিলেন, সেই কৈফিয়‍ৎও তলব করেছিলেন।

এদিন তামিলনাডুর রাজ্যপালের বিরুদ্ধে রাজ্য সরকারের দায়ের করা আর্জি নিয়ে শুনানি ছিল শীর্ষ আদালতে। রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মণু সিঙ্ঘভি জানান, রাজ্যপাল যে ১০ বিল ফেরত পাঠিয়েছিলেন তা বিধানসভায় ফের পাশ করানোর পরে রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। ওই বিল রাজ্যপাল রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠিয়েছেন। ওই কথা শুনেই চটে যান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। উষ্মাপ্রকাশ করে তিনি বলেন, ‘বিধানসভায় দ্বিতীয়বার একই বিল পাশ হওয়ার পরে তা রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠানো উচিত হয়নি।’ এর পরেই বকেয়া বিল নিয়ে রাজ্যপালকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার নির্দেশ দেন বিচারপতিরা। আগামী ১১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।      

 

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে