‘নিরাপত্তা বাহিনীর মনোবল ভাঙবে’, পহেলগাঁও হামলা নিয়ে দায়ের মামলা শুনল না সুপ্রিম কোর্ট

'নিরাপত্তা বাহিনীর মনোবল ভেঙে দেবেন না', পহেলগাঁও বৈসরণে সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত জনস্বার্থ মামলার শুনানি করতে অস্বীকৃতি জানাল সুপ্রিম কোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘নিরাপত্তা বাহিনীর মনোবল ভেঙে দেবেন না’, পহেলগাঁও বৈসরণে সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত জনস্বার্থ মামলার শুনানি করতে অস্বীকৃতি জানাল সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারকদের তত্ত্বাবধানে মামলাটি তদন্তের আবেদন করা হয়েছিল। কিন্তু সুপ্রিমকোর্ট আবেদনকারীকে তিরস্কার করে তাঁর মামলা খারিজ করে দিয়েছে। এই মামলায় প্রেক্ষিতে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চ জানিয়েছে, এটি আবেদন দাখিলের উপযুক্ত সময় নয়। এই ধরনের আবেদন জঙ্গিদের খোঁজে যুক্ত নিরাপত্তা বাহিনীদের মনোবল ভেঙে দিতে পারে। তাছাড়া আদালত কবে থেকে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠল? তাই এই ধরনের মামলার শুনানির জন্যে এটা সঠিক সময় নয়।

প্রসঙ্গত, পহেলগাঁও হামলার তদন্তের জন্য একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। আবেদনে পহেলগাঁও হামলার তদন্তের জন্য একজন অবসরপ্রাপ্ত সুপ্রিমকোর্টের বিচারকের নেতৃত্বে একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানিয়েছিলেন আবেদনকারী। এছাড়াও, আবেদনে জম্মু ও কাশ্মীরের পর্যটন এলাকায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কেন্দ্র, জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল সিআরপিএফ, এনআইএকে একটি কর্ম পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়ার দাবিও জানানো হয়েছিল। এই মামলার শুনানিতেই অস্বীকৃতি জানাল সুপ্রিমকোর্ট।

এদিন অভিযোগকারীর এই আবেদনের তীব্র বিরোধিতা করে সুপ্রিমকোর্ট জানাল, ‘প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে আমরা কবে বিশেষজ্ঞ হয়ে উঠ্লাম? আমাদের কাজ হল বিরোধ নিষ্পত্তি করা। তাই আবেদনকারী যেন খুব শীঘ্রই তাঁর আবেদনটি প্রত্যাহার করে নেয়।’ এরপর আবেদনকারী যখন তাঁর আবেদন প্রত্যাহারের কথা বলেন, তখন সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, আবেদনকারী যাতে তাঁর এই আবেদন নিয়ে হাইকোর্টেও না যায়, সেই বিষয়েও সুপ্রিমকোর্টের বাধা দেওয়া উচিত। এই সময়টা দেশের প্রতিটা নাগরিকের জন্যে খুব কঠিন সময়। তাই এই সময়ের মূল্য দেওয়া উচিত।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারতের জন্যে ছিল কালো দিন। যখন কাশ্মীরের পহেলগাঁও বৈসরণে অতর্কিত সন্ত্রাসী হামলা হয়। এবং চার সন্ত্রাসী হিন্দুদের উপর নির্বিচারে গুলি চালায়। যাতে ২৬ জন পর্যটক নিহত হন এবং আহত হন ২০ জন। যাঁরা এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই হামলার দায়ভার স্বীকার করে নিয়েছেন পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্করের ছায়া সংগঠন ‘দ্য রেজিস্টেন্স ফ্রন্ট।’ যাদের সদস্যরা এই নির্মম হত্যালীলা চালিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় জঙ্গিদের খোঁজ শুরু করেছে নিরাপত্তা বাহিনী।এবং তদন্তের দায়িত্ব নিয়েছে NIA। এছাড়াও প্রতিক্রিয়ায় পাকিস্থানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। ভারত থেকে পাকিস্তাঙ্কে তাড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের বিমানের জন্যে ভারতের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়েছে। পাকিস্তানের ১৬ টি সংবাদ ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে।

মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক

সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গ সলিসিটার জেনারেলের, রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

১২ বছর বয়সে হারিয়ে গিয়েছিল, ২৪ বছর পর বুকের ধনকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মা

পঞ্চমীতে শান্তিপুর ১২ জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে