সাংসদ-বিধায়কদের ওপর নজরদারি চালানোর আবেদন খারিজ সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : দেশের সব সাংসদ ও বিধায়কদের ওপর ডিজিটাল মাধ্যমে নজরদারি চালানোর আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, প্রত্যেক সাংসদ ও বিধায়কদের গোপনীয়তা রক্ষা করার অধিকার রয়েছে। তাঁদের ওপর নজরদারি চালানো যায় না।

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র জানান, সাংসদ-বিধায়কদের ওপর নজরদারি করার জন্য হাতে পায়ে চিপ লাগিয়ে দেওয়া যায় না। যে সব সাংসদ-বিধায়করা সাজা পেয়েছেন, তাঁদের ওপর নজরদারি চালানো যায়। এভাবে কী ডিজিটাল মাধ্যমে সাংসদ বিধায়কদের ওপর নজরদারি চালানো যায়? আসলে প্রত্যেক সাংসদ-বিধায়কদেরই গোপনীয়তা রক্ষা করার অধিকার রয়েছে।

সম্প্রতি সুরীন্দর নাথ কুন্দ্রা দেশের সাংসদ ও বিধায়কদের ওপর নজরদারি চালানোর বিষয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেন। এদিন সেই মামলা খারিজ করে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। শীর্ষ আদালত শুধু মামলাকারীর এই আবেদন খারিজ করেই দেননি, সেই সঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, মামলাকারী আদালতের মূল্যবান সময় নষ্ট করছে। এভাবে আদালতের সময় নষ্ট করা যায় না। এদিন প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, যেকোনও একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে। কিন্তু সকল বিধায়ক ও সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না।

দেশজুড়ে লাফিয়ে বাড়ল পেট্রোল ডিজেলের দাম

মাথায় হাত মধ্যবিত্তের, একধাক্কায় অনেকটা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

শুক্রবার এই জিনিসগুলো দান করলে দেবী লক্ষ্মী প্রসন্না হবেন, সুখ ও সমৃদ্ধি বাড়বে

আজকের রাশিফল: পরিবারের সঙ্গে সময় কাটান, মানসিক চাপ দূর হবে…

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে