বিয়ের কথাবার্তা চলার সময়ে তরুণী চিকিৎসককে আজব প্রশ্ন পাত্রপক্ষের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখাশোনা করে বিয়ে মানেই পাত্র-পাত্রীকে হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয়। আগেকার দিনে মেয়ে দেখেতে গেলে রান্না জানো কিনা, ঘর পরিষ্কার করতে পারে কিনা, কোন রান্নায় কি ফোড়ন দেওয়া হয়, এই সমস্ত প্রশ্ন করা হত। এমনকি হেঁটে দেখানো, থেকে কথা বলা এবং চুলের খোঁপা খুলে যাচাই করা হত। তবে সে অনেক দিন আগের কথা। বর্তমান সমাজে এই চল অনেকেটা কমেছে। কিন্তু সম্প্রতি একটি খবর সামনে এসেছে। যেখানে তরুণী চিকিৎসকের বিয়ের জন্য দেখাশোনা চলছিল। মেয়ে দেখতে এসেই পাত্রের পরিবার জানতে চাইলেন তরুণী চিকিৎসক ৩০ জনের জন্য রান্না করতে পারবে কিনা। বরমান সমাজে দাঁড়িয়ে এই প্রশ্ন নিয়েই সমাজ মাধ্যমে সরব হয়েছেন তরুণী চিকিৎসকের বান্ধবী। একটি ভিডিও পোস্ট করেছেন এই ঘটনাকে পাত্রপক্ষের “টক্সিক চাহিদা” বলে উল্লেখ করেছেন । ভিডিয়োটি ভাইরাল হতেই তুমুল চর্চা শুরু হয়েছে।

‘নিধি_রাঠি.১৫’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে তরুণী চিকিৎসকের বান্ধবী তাঁর করা ভিডিওতে তিনটি পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। যেখানে তিনি জানিয়েছেন তাঁর বান্ধবীর বিয়ে ভেঙে পাওয়ার নেপথ্যের কারণ। তরুণী সমাজমাধ্যমে জানিয়েছেন তাঁর চিকিৎসক বান্ধবী শীঘ্রই এক জন হৃদ্‌যন্ত্রের বিশেষজ্ঞ শল্যচিকিৎসক হতে চলেছেন। তারই বিয়ের জন্য পাত্র দেখা চলছে। তখনই তিনি দাবি করেন এক পাত্রের পরিবার এসে তাঁর বান্ধবীকে প্রশ্ন করেন ভবিষ্যতে সে ৩০ জনের জন্য রান্না করতে পারবেন কি না। কারণ তাঁদের ছেলে গৃহস্থালী বা অন্যান্য কাজ কিছুই পারেন না।

 

 

View this post on Instagram

 

A post shared by Nidhi Rathi (@nidhi_rathi.15)

এখানেই শেষ নয় এর আগেও দুবার তাঁর বান্ধবীকে পাত্রপক্ষ দেখতে এসেছিল। তখনও পাত্রের পরিবারের আজব চাহিদা ছিল। এক পাত্রের পরিবারকে চিকিৎসক জানিয়েছিলেন তিনি তাঁর বাবা-মায়ের একমাত্র  সন্তান হওয়ার কারণে ভবিষ্যতে তাঁদের দেখাশোনা করতে চান, এতেই পাত্রপক্ষ আপত্তি জানিয়ে বিয়ে ভেঙে দেয়। আরেক পাত্রের পরিবার তরুণী চিকিৎসকের শরীরে থাকা একটি ট্যাটু নিয়ে আপত্তি তুলে বিয়ে ভেঙে দেয়। এই তিনটি ঘটনা নিয়ে তরুণী চিকিৎসকের বান্ধবী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সরব হয়েছেন। সেই ভিডিয়োতে অনেকে মন্তব্য করেছেন যে এই সমস্ত পরিবারে বিয়ে না করে ঠিকই করেছেন তরুণী চিকিৎসক।

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১