Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লিতে খুন সুইস মহিলা, আবর্জনার ব্যাগে ঢাকা মৃতদেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবর্জনার ব্যাগ দিয়ে ঢাকা মহিলার মৃতদেহ। শুক্রবার সকালে দিল্লির তিলক নগর এলাকায় এই মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়।  একটি সরকারি স্কুলের কাছে সুইস মহিলার দেহ উদ্ধার হয়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে।

জানা গিয়েছে, ধৃত গুরপ্রীত সিং-এর সঙ্গে মৃত লেনা বার্জারের পরিচয় ছিল। অভিযুক্ত সুইজারল্যান্ডে মহিলার সঙ্গে দেখা করেন। তাঁরা বন্ধুত্বের সম্পর্কে জড়ান।  গুরপ্রীত প্রায়ই বার্জারের সঙ্গে দেখা করতে সুইজারল্যান্ড যেতেন। একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ান বলে পুলিশের প্রাথমিক অনুমান।

দিল্লি পুলিশ সূত্রে খবর, গুরপ্রীত  লেনা বার্জারকে হত্যার পরিকল্পনা করেন। তাঁকে ভারতে আসতে বলেন।  ১১ অক্টোবর অভিযুক্তের অনুরোধে ভারতে আসেন লেনা। পাঁচ দিন পর অভিযুক্ত গুরপ্রীত লেনাকে একটি ঘরে নিয়ে যান। সেখানেই তাঁর হাত-পা বেঁধে হত্যা করা হয়। প্রথমে মৃতদেহ একটি গাড়িতে রেখে দিয়েছিলেন অভিযুক্ত। গাড়িটি অন্য এক মহিলার পরিচয়পত্রে কেনা হয়েছিল বলেই জানা গিয়েছে। তবে গাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে অভিযুক্ত রাস্তার ওপর মৃতদেহ ফেলে পালিয়ে যায়।

দিল্লি পুলিশ সিসিটিভি ফুটেজের সাহায্যে গাড়ির নম্বর পাওয়ার পরে গুরপ্রীতের সন্ধান পায়।  যে গাড়িতে মৃতদেহ রাখা হয়েছিল সেটি সহ আরও ১টি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ।  অভিযুক্তের বাড়ি থেকে ২.২৫ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। কি কারণে এই খুন তার তদন্তে পুলিশ। 

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের