চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তামিলনাড়ুতে নির্বাচনের আগেই ধাক্কা খেলেন বিজয়, নিখোঁজ প্রার্থী

Vijay
TVK

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ঠিক আগে বড় ধাক্কা খেলেন অভিনেতা তথা টিভিকে বিজয়। তামিলনাডুর সালেম জেলার গুরুত্বপূর্ণ কেন্দ্র এডাপ্পাডি থেকে মনোনয়ন বাতিল হল দলীয় প্রার্থী এম অরুণকুমারের। নির্বাচন কমিশন বিজয়ের দল টিভিকের প্রার্থীপদ বাতিল করেছে। কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও  দলের প্রার্থীর মনোনয়ন পত্রে অন্তত ১০ জন প্রস্তাবকের স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। কিন্তু টিভিকে প্রার্থী এম অরুণকুমারের মনোনয়নে সেই সংখ্যা পূরণ হয়নি। তাঁর মনোনয়নে মাত্র ৭ জন প্রস্তাবকের স্বাক্ষর ছিল বলে জানা গিয়েছে। একই কারণে ৮ জন প্রস্তাবকের স্বাক্ষর ছিল বলে ওই আসনের বিকল্প প্রার্থীর মনোনয়নও বাতিল করে কমিশন। 

আরও পডুন: ‘বিশ্বগুরুর ভাবমূর্তি ফাঁস’, আমেরিকা-ইরান যুদ্ধবিরতিতে পাকিস্তানের মধ্যস্থতা নিয়ে মোদিকে খোঁচা কংগ্রেসের

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এডাপ্পাডির আসনে টিভিকে কার্যত প্রার্থীহীন হয়ে পড়েছে। এই কেন্দ্রটি এআইএডিএমকে নেতা এডাপ্পাডি কে. পালানিস্বামী এর শক্ত ঘাঁটি, যেখানে তিনি আবারও ভোট ময়দানে নেমেছেন। পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে যখন জানা যায়, টিভিকে প্রার্থী অরুণকুমার মনোনয়ন যাচাইয়ের দিন হঠাৎ নিখোঁজ হয়ে যান। দলীয় কর্মীদের অভিযোগ, তাঁকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ।

এই অভিযোগকে কেন্দ্র করে দলীয় সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়ায় এবং বিক্ষোভও শুরু হয়।  মনোনয়ন যাচাইয়ের সময় প্রার্থীর অনুপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ওই কেন্দ্রের রিটার্নিং অফিসারের দফতরে কিছু সময়ের জন্য উত্তেজনাও তৈরি হয়। এদিকে শাসক দল ডিএমকের প্রার্থী সি কাসির মনোনয়ন শেষ পর্যন্ত গৃহীত হয়েছে। ফলে এডাপ্পাডি কেন্দ্রে মূল লড়াই এখন ডিএমকে বনাম এআইএডিএমকের মধ্যে। উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ এবং ৪ মে ফল ঘোষণা হওয়ার কথা। এই ঘটনার ফলে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা ‘থলপতি’ বিজয়ের দল টিভিকে-র সাংগঠনিক প্রস্তুতি ও নির্বাচনী কৌশল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ