লিঙ্গ পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে লেসবিয়ানকে খুন তান্ত্রিকের, গ্রেফতার

ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত তান্ত্রিককে এবং তাঁর সঙ্গী তরুণীকে গ্রেফতার করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক লেসবিয়ান তরুণীকে লিঙ্গ পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে তাকে খুন করার অভিযোগ উঠল তান্ত্রিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুরের খেরিতে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত তান্ত্রিককে এবং তাঁর সঙ্গী তরুণীকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত লেসবিয়ান তরুণীর নাম পুনম কুমারী (২৭)। শাহজাহানপুরের বাসিন্দা তিনি। ২৫ বছর বয়সী তরুণী প্রীতি সাগরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। রাম নিবাস নামে এক তান্ত্রিক পুনমকে লিঙ্গ পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল। তান্ত্রিকের সেই কথায় রাজি হয়ে তার কাছে গিয়েছিলেন পুনম। শাহজাহানপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুধীর জয়সওয়াল বুধবার এই ঘটনার বিষয়ে বলেন, স্নাতক স্তরে পড়াশোনার সময় প্রীতি সাগরের সঙ্গে পুনমের দেখা হয়েছিল। সেই থেকে কয়েক মাস ধরে দুজনের সম্পর্ক ছিল। তিনি বলেন, লখিমপুর খেরির ওই তরুণীকে তার পরিবার একজন পুরুষের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করে। কিন্তু তা সত্ত্বেও তিনি সেই বিয়েতে রাজি হননি। পরিবারের কাছে নিজের সম্পর্কের কথা বলেন। এদিকে সামাজিক কলঙ্কের ভয়ে উভয়ের পরিবার এই সম্পর্কের বিরোধিতা করে।

লখিমপুর খেরির মোহাম্মদী থানার আধিকারিক অম্বর সিং বলেন, তান্ত্রিক সাগরের মায়ের সঙ্গে যোগাযোগ করে বলেছিল যে পুনমের লিঙ্গ পরিবর্তন করলে তাঁকে সাগরের সঙ্গে বিয়ে হতে সমস্যা থাকবে না। এরপর তান্ত্রিকের কথা অনুযায়ী গত ১৮ এপ্রিল পুনম তার ডেরায় গিয়েছিলেন। সেখানে পুনমকে শ্বাসরোধ করে ওই তান্ত্রিক হত্যা করে বলে অভিযোগ। এদিকে ২৬ এপ্রিল পুনমের ভাই পারবিন্দর কুমার পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করে। এরপর তদন্তে নেমে পুনমের কললিস্ট ঘেঁটে প্রীতির সন্ধান পেয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা ও অপরাধমূলক ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

ব্ল্যাকমেইলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

সন্দেশখালিতে জমিদখল মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী