গর্ভধারণের আশীর্বাদ পেতে তান্ত্রিকের কাছে গেলেন মহিলা, তারপর যা হল…

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ধর্ষণ শব্দটা খুব ছোট, কিন্তু এর পরিসর অনেক বড়, সারা জীবন ধরে বয়ে চলার। মনের উপর এর প্রভাব পড়ে সাংঘাতিক। এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠে এক তান্ত্রিকের বিরুদ্ধে। রবিবার পুলিশ জানিয়েছে উত্তর প্রদেশের মথুরার নওঝিল এলাকায় ৩৫ বছর বয়সী ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে। সন্তান ধারণের জন্য আশীর্বাদ নিতে ওই তান্ত্রিকের কাছে গিয়েছিলেন  মহিলা, এমনটাই জানিয়েছেন তিনি। পুলিশ সুপার (গ্রামীণ) সুরেশ চন্দ্র রাওয়াত সাংবাদিকদের জানান যে, নির্যাতিতা মহিলার আট বছর আগে বিয়ে হয়েছিল। তিনি ও স্বামী নিঃসন্তান। তান্ত্রিকের আশীর্বাদে সন্তানের জন্ম হবে এই চেষ্টাতেই মহিলা গিয়েছিলেন অভিযুক্ত ব্যক্তির কাছে।

বহুদিন ধরেই বিয়ে হয়েছিল দম্পতির। কিন্তু বছরের পর বছর ঘুরলেও মহিলা মা হতে পারেননি। এদিকে মনে মাতৃত্বের আকাঙ্ক্ষা প্রবল। চারদিক থেকে প্রশ্ন, বাচ্চা কবে হবে। সন্তান কামনায় যে যেখানে যেতে বলতেন সেখানেই যেতেন দম্পতি। বহু মন্দির, বহু মানত করেও যখন কোনও লাভ হয় নি তখন দম্পতি মুস্তাক আলি নামে এক তান্ত্রিকের খোঁজ পান। বছর পঁয়তাল্লিশের ওই তান্ত্রিক মহিলাকে জানান মহিলা গর্ভবতী হবেন। তার জন্য নির্দিষ্ট সময়ে মহিলাকে আসতে হবে এবং কিছু ক্রিয়া কলাপে অংশ নিতে হবে।

সন্তানের আশায় মহিলা বুঝতেই পারেননি তান্ত্রিক তাঁর চরম সর্বনাশ করতে চাইছেন। মুস্তাক মহিলাকে বলেছিলেন ধর্মীয় কিছু কাজ করলেই তাঁর গর্ভসঞ্চার হবে। কিন্তু ওই তান্ত্রিক মহিলাকে ধর্ষণ করেন। ঘটনার পর থেকেই পলাতক মুস্তাক আলি। তাঁর বিরুদ্ধে বিএনএস-এর ৬৩ নম্বর ধারায় ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

১১০০ দিন ধরে কারাগারে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, অবিলম্বে চিকিৎসার দাবি ছেলের

রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক! ক্ষোভে ভয়ঙ্কর কাণ্ড চালকের

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু