জোরপূর্বক নাবালিকা পড়ুয়াকে যৌন হেনস্থা, গ্রেফতার শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাবা-মায়ের পরে শিক্ষকেরাই পরম গুরু। অথচ বর্তমানে এমন কিছু ঘটনা নজিরে আসে যা ভয়াবহ। শিক্ষক-ছাত্রের সম্পর্ক কালিমালিপ্ত করে। তেমনই যোগী রাজ্যে এক ঘটনা যা শিউড়ে ওঠার মত। নাবালিকা পড়ুয়াকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠল অধ্যক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের অযোধ্যার বাবা বাজার থানার অন্তর্গত রুদৌলি তহসিল এলাকায় একটি স্কুলে ।

জানা গিয়েছে, স্কুল ছুটির পর পঞ্চম শ্রেণীর পড়ুয়াকে অপেক্ষা করতে বলেন অধ্যক্ষ। বাকি পড়ুয়ারা ও শিক্ষকেরা বেরিয়ে গেলে ১০ বছরের নাবালিকাকে জোরপূর্বক একটি ক্লাসরুমে নিয়ে যান। জোরপূর্বক নাবালিকার জামাকাপড় খুলে ফেলেন এবং গোপনাঙ্গ স্পর্শ করেন বলে অভিযোগ। ইতিমধ্যেই অধ্যক্ষ রিজওয়ান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।  

এই ঘটনা কাউকে না বলার জন্য শিক্ষক নাবালিকা পড়ুয়াকে হুমকি দেন বলেও অভিযোগ। নাবালিকা এতটাই ভীত ছিল যে, সে কাউকে এই বিষয়ে জানাতে পারেনি। ঘটনার পর সে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। প্রাথমিকভাবে নাবালিকার অভিভাবকেরা ভেবেছিলেন, সে অসুস্থ তাই স্কুল যেতে চাইছেনা। পরে মায়ের কাছে ঘটনার কথা বলে নাবালিকা।

নাবালিকার বাবা তাকে থানায় নিয়ে গিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপরেই অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।  

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে