হোটেলে রুম বুক করে বিষ খেয়ে আত্মঘাতী শিক্ষক-ছাত্রী, হাড়হিম কাণ্ড আলিগড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিগড় : শিক্ষক নিজের অর্জন করা শিক্ষা, জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে শিক্ষার্থীদের গড়ে তোলে। শিক্ষাদান ও শিক্ষাগ্রহণের মধ্যে দিয়েই গড়ে ওঠে দুজনের অটুট সম্পর্ক। কিন্তু সেই সম্পর্ক যখন অন্যদিকে মোড় নেয়, তখন সবটাই অস্বাভাবিকতায় ভরে যায়। উত্তরপ্রদেশের আলিগড়ে শোনা গিয়ে হৃদয় বিদেরক এক ঘটনা।

শিক্ষকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল এক পড়ুয়া। এই সম্পর্কের বিষয়টি পরিবারের কাছে জানাজানি হতেই বাধে বিপত্তি। ওয়ো রুম বুক করে দুজনে বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, বছর ২৪-র ওই শিক্ষকের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল বছর ১৪-র ছাত্রীর। স্কুল থেকে দুজনের আলাপ। পরে শিক্ষকের কোচিং সেন্টারে ভর্তি হয় ছাত্রীটি। ধীরে ধীরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানাজানি হতে দুজনকেই এই বিষয়ে বারন করা হয়। কিন্তু তারপরেও দুজন সম্পর্ক বজায় রেখেছিল। দুজনে দেখাও করত। দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল দুজনের মধ্যে। বাধ্য হয়ে পরিবারের লোকজন কোচিং যাওয়া বন্ধ করে দেয়। স্কুলেও দুজনের মধ্যে দেখা না করার বিষয়টি নজরদারিতে রাখা হয়।

তারপরেও দুজনে লুকিয়ে লুকিয়ে দেখা করত বলে জানা গিয়েছে। পরিবারের লোকজন বারা বার চেষ্টা করে বিষয়টি তাদের বোঝাতে। কিন্তু শেষপর্যন্ত একসঙ্গে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় তাঁরা।

জানা গিয়েছে, আলিগড়ের ওই ওয়োরুম বুক করে তাঁরা। দীর্ঘক্ষণ কোনও সাড়া না পেয়ে দরজা ধাক্কা দেওয়া হয়। তাতেও সাড়া না মেলায় দরজা ভেঙে ঘরে ঢুকে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। ঘরেই পড়েছিল বিষের শিশি। পুলিশের প্রাথমিক ধারনা, প্রেমে বাধা পেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে দুজন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

ওজন কমানোর ওষুধেই বাড়তে পারে সমস্যা! কি বলছেন বিশেষজ্ঞরা?

ওজন কমাতে চান? এই ৫ শরীরচর্চা থেকে নিজেকে দূরে রাখুন

কোজাগরী লক্ষ্মীপুজোয় ভাগ্য বদলাবে কোন রাশির? দেখে নিন রবিবারের রাশিফল

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে