করমণ্ডল দুর্ঘটনার পিছনে প্রযুক্তিগত সমস্যা, জানালেন রেলমন্ত্রী

শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় প্রায় ৩০০ জন মানুষের মৃত্যু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: করমণ্ডল এক্সপ্রেস-সহ তিন ট্রেনের দুর্ঘটনার পিছনে প্রযুক্তিগত সমস্যা, এমনটাই জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় প্রায় ৩০০ জন মানুষের মৃত্যু হয়েছে। আহত ১১০০ মানুষ। এত মানুষের মৃত্যুর ইতিমধ্যে রেল দফতরের গাফিলতি ও অব্যবস্থা নিয়ে সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলি-সহ সাধারণ মানুষ। সেই আবহে আগেই উচ্চতর তদন্তের নির্দেশ দিয়েছিলেন রেলমন্ত্রী। এবার তিনি জানিয়ে দিলেন পয়েন্ট মেশিন এবং ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের মধ্যে প্রযুক্তিগত সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রেলমন্ত্রী বলেন, ‘এটা পয়েন্ট মেশিন, ইলেকট্রনিক ইন্টারলকিং এর সমস্যার কারণে ঘটেছে। ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের সময় যে পরিবর্তন হয়েছে, তার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। কে বা কারা এটা করেছে এবং কীভাবে হয়েছে তা সঠিক তদন্তের পর জানা যাবে।’

লাইন মেরামত প্রসঙ্গে এদিন রেলমন্ত্রী বলেন, ‘আমরা আজ রেল লাইন মেরামতির চেষ্টা করছি। দেহ সরানো হয়েছে। আমাদের লক্ষ্য বুধবারের মধ্যে মেরামতির কাজ শেষ করা, যাতে এই লাইনে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে পারে।’ রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, লাইনে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যে কামরা, চাকা পড়েছিল, তা সরানো হয়েছে। ডাউন মেইন লাইন ট্রেন চলাচলের জন্য উপযুক্ত হয়েছে।

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

ভারতীয় তেলের বাজারে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

হোটেল থেকে বেরোনোর আগে ১২টি কাজ ভুলেও নয়, না হলে বাড়ি ফিরেই পস্তাতে হবে

প্রিয়জনকে উপহার দিতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ৫ জিনিসে রয়েছে ‘নেতিবাচক শক্তি’

টাকা-পয়সার সমস্যা বাড়ছে? আলমারির মাথায় ভুলেও রাখবেন না এই ৫ জিনিস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা