নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত পঞ্জাব ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

আগামিকাল শনিবার নীতি আয়োগের বৈঠক বসছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটে শনিবার নীতি আয়োগের বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। শুক্রবার দুই মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর সচিবালয়কে চিঠি দিয়ে শনিবারের বৈঠকে যোগ না দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, বৈঠক বয়কটের পথে হাঁটছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-সহ বিরোধী শিবিরের আরও একাধিক মুখ্যমন্ত্রী।

নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ২০ বিরোধী দল। ওই বয়কটের সিদ্ধান্তে যথেষ্টই ভড়কে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপি নেতৃত্ব। বিরোধীদের লাগাতার আক্রমণ করে চলেছেন। বিজেপির হয়ে আসরে নেমেছে গেরুয়া বান্ধব সংবাদমাধ্যমগুলিও। যদিও রাজনৈতিক সুবিধাবাদী হিসেবে পরিচিত প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, বসপা নেত্রী মায়াবতী, তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুরা।

নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট নিয়ে বিজেপির সঙ্গে বিরোধী শিবিরের রাজনৈতিক তরজা যখন তুঙ্গে পৌঁছেছে তখনই নীথি আয়োগের বৈঠক বয়কট নিয়ে নয়া কাজিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগেই নীতি আয়োগের বৈঠক বয়কটের কথা জানিয়েছিলেন। তাঁর দেখানো পথে হেঁটে এদিন দুপুরে পর পর বৈঠকে যোগ না দেওয়ার কথা জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।  

স্বাদে টেক্কা দেবে রেস্তরাঁকে, মাইক্রোওয়েভেই বানিয়ে নিন জিরা আলু

ফ্রিজে রাখছেন পনির? এই ভুলেই ২ দিনেই নষ্ট হতে পারে

গরম ভাতের সঙ্গে জমবে দারুণ, মুসুর ডালে মুচমুচে পটল ভাজা বানান এভাবে

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

পুজোর আগে হুড়মুড়িয়ে কমল সোনা-রুপোর দাম, জানেন কমে কত হল?

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক

আমেরিকায় ফের হিন্দু মন্দিরে হামলা! ছোড়া হল ইট, ভাইরাল ভিডিও

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬

নাইটক্লাবে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….