‘সন্ত্রাসবাদ নিয়ে বিশ্বে দুমুখো নীতির কোনও স্থান নেই,’ নাম না করে পাকিস্তানকে কটাক্ষ মোদির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সন্ত্রাসবাদ নিয়ে ফের কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মঙ্গলবার সাংহাই সহযোগিতা সংগঠনের (SCO) ২৬তম শীর্ষ সম্মেলনে নাম না করে পাকিস্তানকে নিশানা করলেন তিনি। সন্ত্রাসবাদের মতো গুরুতর বিষয়ে ‘দুমুখো নীতি’ চলবে না বলে স্পষ্ট জানালেন প্রধানমন্ত্রী। তাঁর বার্তা, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সব দেশকে এক সুরে কথা বলতে হবে। 

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বসেছিল SCO-র শীর্ষ বৈঠক। উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-সহ সদস্য দেশগুলির রাষ্ট্রনেতারা। তাঁদের সামনেই মোদী বলেন, ‘এই গুরুতর বিষয়ে আমাদের একসঙ্গে বলতে হবে-দুমুখো নীতির কোনও জায়গা নেই।’ নাম না করে পাকিস্তানকে লক্ষ্য করে তাঁর বক্তব্য, যে দেশ সন্ত্রাসবাদকে নীতির হাতিয়ার করে এবং জঙ্গিদের আশ্রয় ও মদত দেয়, তাদের বিরুদ্ধে কঠোর বার্তা দিতে হবে। কোনও দেশের কাছেই সন্ত্রাসবাদ ‘কৌশলগত সম্পদ’ হতে পারে না। সন্ত্রাসের মদতদাতাদেরও তার মূল্য দিতে হবে বলে কার্যত বার্তা দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ ‘বারবার একই দৃশ্য কেন দেখতে হচ্ছে?’ দিল্লিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় গর্জে উঠলেন ভূমি

মোদীর বক্তব্যে উঠে আসে সন্ত্রাসের গোটা পরিকাঠামো ভেঙে ফেলার প্রসঙ্গও। শুধু জঙ্গিদের বিরুদ্ধে অভিযান নয়, তাদের আশ্রয়, অর্থ এবং অন্যান্য সহায়তার ব্যবস্থাও বন্ধ করতে হবে বলে সওয়াল করেন তিনি। SCO সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন মোদী। তবে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই বলেই খবর।।

সাংবাদিকদের দুর্গাপুজোর বোনাস ৩ হাজার টাকা, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

বাদুড়িয়ায় এক রেস্তোরাঁর বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ, কড়া পদক্ষেপ খাদ্য দফতরের

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

বাসি ভাত ফেলে দিচ্ছেন! ঝটপট বানিয়ে নিন মুচমুচে বড়া

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা