আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিগগিরই রাজনীতিতে পা থালাপাথি বিজয়ের, তৈরি করছেন নিজের দল

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: দীর্ঘদিনের জল্পনাই সত্যি হচ্ছে। লোকসভা ভোটের আগেই রাজনীতিতে পা রাখছেন দক্ষিণী সুপারস্টার থালাপাথি বিজয়। নিজের রাজনৈতিক দলও গঠন করছেন। তবে লোকসভা ভোটের আগে নিজের রাজনৈতিক দল গঠন করলেও দক্ষিণী সুপারস্টারের পাখির চোখ ২০২৬ সালের তামিলনাডু বিধানসভার ভোট। খুব শিগগিরই নয়া রাজনৈতিক দলের নাম নথিভুক্ত করার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হবে। তবে দলের নাম কী হবে, তা জানা না গেলেও কাজাঘাম শব্দটি থাকছে বলে শোনা গিয়েছে।

দক্ষিণী সুপারস্টারের ঘণিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, খুব গোপনেই নতুন রাজনৈতিক দল গঠনের দিকে এগোচ্ছেন বিজয়। ইতিমধ্যেই নিজের ঘনিষ্ঠদের নিয়ের নতুন দল গড়ার প্রাথমিক প্রক্রিয়া সেরে নিয়েছেন। সম্প্রতি অনুগামীদের নিয়ে এক বৈঠকে বসেছিলেন তিনি। প্রায় ২০০ জন ওই বৈঠকে হাজির ছিলেন। বৈঠকে দলের সভাপতি হিসাবে বিজয়কেই নির্বাচিত করা হয়। যদিও সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। খুব শিগগিরই দলের কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। বৈঠকে দলের নাম চূড়ান্ত করার এবং নির্বাচন কমিশনে নথিবদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার বিজয়ের উপরেই ন্যস্ত হয়েছে।

তামিল চলচ্চিত্র জগতে সুপারস্টার রজনীকান্তের যোগ্য উত্তরসূরি হিসাবে বিজয়কেই মনে করা হয়। ইতিমধ্যেই ৬৮ ছবিতে অভিনয় করেছেন তিনি। তামিলনাডুজুড়ে তাঁর অসংখ্য অনুরাগী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গত কয়েক বছর ধরেই নিজের স্বোপার্জিত অর্থে একাধিক জনসেবামূলক কাজকর্ম করে চলেছেন তিনি। গত কয়েক মাস ধরেই রাজনীতিতে পা রাখার পরোক্ষ ইঙ্গিত দিয়েছেন তামিল সিনেমার সুপারস্টার।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ