সমাজমাধ্যমে আলাপ, যৌনতার ফাঁদে পড়ে পাকিস্তানে তথ্যপাচার! ধৃত থানের বাসিন্দা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সমাজমাধ্যম ফেসবুকের সূত্রেই প্রথম আলাপ পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মহিলা এজেন্টের সঙ্গে। সেখান থেকে কথোপকথন শুরু। আর এ ভাবেই ধীরে ধীরে যৌনতার ফাঁদে পড়েছিলেন মুম্বইয়ে এক নামী সংস্থায় কর্মরত থানের এক বাসিন্দা। যৌনতার ফাঁদে ফেলেই ওই ব্যক্তির কাছ  থেকে দেশের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছিলেন পাকিস্তানি মহিলা এজেন্ট। আর যৌনতার লোভে দেশের গোপন তথ্য পাচার করতে গিয়ে ফেঁসে গেলেন ওই ব্যক্তি। শত্রু দেশের এজেন্টের কাছে তথ্যপাচারের অভিযোগে আজ বৃহস্পতিবার (২৯ মে) থানে থেকে গ্রেফতার করা হয়েছে ওই অভিযুক্ত। যদিও তার পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখা (এটিএস)। যেভাবে দেশে পাকিস্তানে তথ্য পাচারে একের পর এক এজেন্ট পাকড়াও হচ্ছে তাতে খানিকটা হলেও শঙ্কিত কেন্দ্রীয গোয়েন্দারা।

মহারাষ্ট্র এটিএসের এক আধিকারিক জানিয়েছেন, পাকিস্তানি মহিলা এজেন্টের সঙ্গে ফেসবুক সূত্রেই আলাপ হয়েছিল ধৃতের। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাঁদের আলাপ আরও অনেক দূর এগোয়। এ ভাবে ধীরে ধীরে তাঁকে যৌনতার ফাঁদে ফেলে সেনার তথ্যপাচারের জন্য প্রলোভন দেখানো হয়। মোটা টাকার প্রস্তাবও দেওয়া হয়। আর সেই প্রস্তাব লুফে নেন ধৃত। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের মার্চের মধ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে সংবেদনশীল তথ্য পাচার করেছিলেন। গোপন সূত্রে ধৃতের সন্দেহজনক গতিবিধির কথা জানতে পারেন গোয়েন্দারা। মোট তিন জনকে প্রথমে আটক করা প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বাকি দুজনকে ছেড়ে দেওয়া হলেও ধৃতকে  গ্রেফতার করা হয়।

পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপরে জঙ্গিদের হামলার পরেই দেশজুড়ে ঘাঁপটি মেরে থাকা পাক গুপ্তচরদের খুঁজে বের করতে কোমর কষে ঝাঁপিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো। বিশেষ করে পাক সীমান্তবর্তী রাজ্যগুলোতে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড় অভিযান। হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে জ্যোতি মালহোত্রা নামে এক ভ্রমণ সংক্রান্ত ইউটিউবারকে। গত সপ্তাহে ভারতীয় বিমান বাহিনী এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানি এজেন্টের হাতে তুলে দেওয়ার অভিযোগে সহদেব সিং গোহিল নামে গুজরাতের কচ্ছের এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়।। ধৃত গোহিল স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করতেন। ভারত ও প্রতিবেশী দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পর।

গত রবিবার (২৫ মে) পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) সিআরপিএফ (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) এর এক জওয়ানকে গ্রেফতার করে।  অভিযুক্ত মোতি রাম জাট গুপ্তচরবৃত্তির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং ২০২৩ সাল থেকে পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তাদের (পিআইও) সাথে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত গোপন তথ্য ভাগ করে নিয়ে আসছিলেন। গতকাল বুধবার রাজস্থানের এক সরকারি কর্মচারিকে পাকিস্তানে গোপন তথ্য পাচারের দায়ে গ্রেফতার করা হয়।

‘বাঈজীদের নাচ-গান চলবে না’, সুনামগঞ্জে মহিলা শিল্পীদের বাউলগানের আসর ভেস্তে দিল মৌলবাদীরা

‘পচা মালদের গুরুত্ব দিচ্ছি না,’ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের কটাক্ষ সুকান্তের

নেই পাকা রাস্তা, লেহেঙ্গা পরে পাহাড়ি পথে ৮ কিমি হেঁটে শ্বশুরবাড়ি পৌঁছলেন নববধূ, ভাইরাল ভিডিও

সাংসদের ক্ষোভের পরও নোংরার স্তূপ! কবে পরিচ্ছন্ন হবে পুরুলিয়া সদর হাসপাতাল?

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাড়ি, দিনে দুপুরে হুমকি অমিতাভ বচ্চনকে

বিপাশার পরামর্শেই কি ছোট কন্যার নাম ‘দেবী’ রাখলেন দীপিকা? জোর চর্চায় নায়িকার মন্তব্য

রেশনে এবার থেকে প্রতি সপ্তাহে চাল-ডাল-তেল-সোয়াবিন, নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

‘২৭ তারিখ পর্যন্ত লুকিয়ে থাকতে বলেছিল’, চোরবাগান কাণ্ডে পুলিশের জালে ঘোষক-স্বামী, মুখ খুললেন স্ত্রী

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

সারান্ডার জঙ্গল ছেড়ে লালবাজারে! কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ মাওবাদী দম্পতির

কলকাতা পুরভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন ৪৪ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর!

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫ জনের দল ঘোষণা করল বাংলাদেশ