অগ্নিগর্ভ মণিপুরে রাষ্ট্রপতি শাসনের দাবি শশী তারুরের

রবিবার চূড়াচাঁদপুরে তিন ঘন্টার জন্য কার্ফু সিথিল করা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: কুকি ও মেইতেই সম্প্রদায়ের সংঘর্ষের জেরে অগ্নিগর্ভ মণিপুর। ইতিমধ্যেই সংঘর্ষে ৫৪ জনের বেশি প্রাণ হারিয়েছেন। ৩৫৫ ধারা জারি করে রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। সেনা নামিয়ে, দেখা মাত্র গুলি চালানোর নির্দেশ দিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ‘ডাবল ইঞ্জিন’ সরকার মণিপুরবাসীদের কাছে ‘ট্রাবল ইঞ্জিনের’ সরকার হয়ে আবির্ভূত হয়েছে। এই পরিস্থিতিতে উত্তর-পূর্বের রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিদেশ মন্ত্রী শশী তারুর।

রবিবার এক টুইটে তিরুঅনন্তপুরমের সাংসদ মণিপুরে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে লিখেছেন, ‘মণিপুরে বিজেপি সরকারকে ক্ষমতায় এনে রাজ্যের মানুষ বুঝতে পেরেছেন তারা প্রতারিত হয়েছেন। সংঘর্ষ মোকাবিলায় সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। ফলে সময় এসেছে রাষ্ট্রপতি শাসন জারির।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মণিপুরে অশান্তির ঘটনায় মুখ পড়েছে রাজ্যের বিজেপি সরকার ও অমিত সাহের স্বরাষ্ট্র মন্ত্রকের। আর সেই বিড়ম্বনা বাড়াতেই রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন তারুর।

অন্যদিকে, টানা তিন দিন লাগামহীন সংঘর্ষের পরে চূড়াচাঁদপুর সহ বেশ কয়েকটি এলাকায় পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে। সাধারণ মানুষ যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারেন তার জন্য রবিবার সকাল সাতটা থেকে ১০ টা পর্যন্ত কার্ফু শিথিল করা হয়েছিল। যদিও অধিকাংস সাধারণ মানুষই প্রাণভয়ে বাড়ি থেকে বের হননি।  

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান