আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুসলিম পড়ুয়াকে সহপাঠীদের দিয়ে পেটানোর আজব সাফাই শিক্ষিকার

মিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশে শিক্ষিকার বিরুদ্ধে এক পড়ুয়াকে ক্লাসের অপর সহপাঠীদের দিয়ে মারধরের অভিযোগ ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে। এমনকি ওই শিক্ষিকা তৃপ্তা ত্যাগী মুসলিম মহিলাদের উদ্দেশ্যে করে কুরুচিকর মন্তব্য করেছেন, এমন   অভিযোগও উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ঘটনা ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে। শিক্ষিকার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিযুক্ত শিক্ষিকা। তিনি শারীরিক অক্ষম তাই বাকি পড়ুয়াদের মারার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন। ঘটনার সাম্প্রদায়িক দৃষ্টিকোণ অস্বীকার করেছেন তিনি। শিশুটি দুইমাস ধরে একটি পড়া করছিলনা। পূর্বে তাঁর বাবা কঠোর ব্যবস্থা নিতে বলেছিলেন। শিশুটির ভাই এই ভিডিও করে প্রকাশ করেছে। তাঁর খারাপ উদ্দেশ্যে ছিলনা বলে জানিয়েছেন ওই শিক্ষিকা। পাশাপাশি এই বিষয়ে রাজনৈতিক নেতাদের জড়িত না হওয়ার কথাই বলেছেন তিনি।

ভিডিওটিতে দেখা যায়,শিক্ষিকার নির্দেশে একজন শিশুকে লাইন করে অপর শিশুরা চড় মারছেন। তাঁর গাল লাল হয়ে যেতে মুখ বাদ রেখে মারার নির্দেশ দেন শিক্ষিকা। এরপরেই ঘটনাটি ভাইরাল হয়েছে। শিশুটি জানিয়েছে, একঘণ্টা তাঁকে এভাবে মারা হয়েছে। ওই পড়ুয়াকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়েছে তাঁর পরিবার।

ঘটনার অভিযোগ পেয়ে মনসুরপুরের পুলিশ সুপার জানান, তিনি স্কুলের অধ্যক্ষের সঙ্গে কথা বলেছেন। ভিডিও চেক করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি জানতে পারে পুলিশ। ভিডিওতে আপত্তিকর মন্তব্যও শোনা যায়।

Published by:

Share Link:

More Releted News:

‘এসি ছাড়ুন, সঙ্গে পেঁয়াজ রাখুন’, আজব নিদান কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়ার

২০০ কোটি টাকার ডিজিটাল জালিয়াতি, ‘মাস্টারমাইন্ড’ অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক

ডিজিটাল প্রতারণার ‘মাস্টারমাইন্ড’ চার ভাই! লক্ষাধিক টাকা উদ্ধার পুলিশের

আমিষ রান্না হয়নি কেন? প্রশ্ন করতেই দিনমজুর স্বামীর সঙ্গে ভয়ানক কাজ করলেন স্ত্রী

ধর্মীয় অনুষ্ঠানের মাঝেই শিমলায় ২৬ বছরের তরুণীকে খুন, গ্রেফতার অভিযুক্ত

‘আন্টি আই লাভ ইউ’ বলে টিটকিরি দিতেই মাঝরাস্তায় দুষ্কৃতীদের সঙ্গে যা করলেন তরুণী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ