মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগের বিষয়ে নয়া আইনের বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্টে

দেশের মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগের বিষয়ে নতুন আইন এনেছে কেন্দ্র। সেই আইনকেই চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এমনটা যে হতে পারে, সেটা আগেই জানিয়ে দিয়েছিলেন আইনি বিশেষজ্ঞরা। আর হলও সেটা। কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে তাঁদেরই প্রনীত আইনের বিরুদ্ধে মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে(Supreme Court)। গত বছরেই দেশের মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগের(Appointment of Chief Election Commissioner) বিষয়ে নতুন আইন এনেছে কেন্দ্র। সেই আইনে সুপ্রিম কোর্টের রায়কে চূড়ান্ত অবজ্ঞা, অমান্য ও অসম্মানিত করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের কমিটি থেকে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে(Chief Justice of Supreme Court) বাদ দিয়েছে কেন্দ্র। সেই সংক্রান্ত বিল শীতকালীন অধিবেশনে সংসদের দুই কক্ষে পাশ হয়েছে। যা এখন আইনে পরিণত। সেই আইনকেই চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। মামলাকারীর দাবি, মুখ্য নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে একটি স্বচ্ছ ব্যবস্থা থাকা দরকার। সেই নিয়োগের ক্ষেত্রে একটি স্বাধীন কমিটি গড়তে কেন্দ্রকে নির্দেশ দিক দেশের সর্বোচ্চ আদালত, আর্জি মামলাকারীর(Litigant)।

মামলাতে আরও আবেদন করা হয়েছে, বর্তমানে নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত যে কমিটি রয়েছে তাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও যুক্ত করা হোক। এই নিয়োগ সংক্রান্ত যে কমিটি গঠন করা হয়েছে তাতে এখন রয়েছেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা ও প্রধানমন্ত্রীর মনোনীত কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনও মন্ত্রী। আগের কমিটিতে থাকতেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বিরোধীদের অভিযোগ, নিজেদের মনপসন্দ নির্বাচন কমিশনার নিয়োগ করার স্বার্থেই মোদি সরকার ও বিজেপি এই আইন প্রণয়ন করেছে। কেননা ৩ সদস্যের নয়া কমিটিতে প্রধানমন্ত্রীর মতের সঙ্গেই মত পোষণ করবেন তাঁরই মনোনীত কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রী। তিনি কখনই প্রধানমন্ত্রীর বিরোধিতা করবেন না। বরঞ্চ সেই বিরোধিতা হতে পারে লোকসভার বিরোধী দলনেতা ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তরফে।

তাই বেশ সুকৌশলে গণতন্ত্রের হত্যার রাস্তা খোলা রাখতে ও বিরোধিদের বিরোধিতা ঠেকাতে যেভাবে সংসদকে বিরোধী কন্ঠমুক্ত করা হয়েছে, সেই একই ভাবে মুখ্য নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে নিজেদের মৌরসি পাট্টা কায়েম করতে চাইছে মোদি সরকার। এখন আইন করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হয়েছে, পরে আবার আইনের সংশোধনী এনে লোকসভার বিরোধী দলনেতাকেও বাদ দেওয়া হবে। তখন একতরফা ভাবে নিজেদের খুশি মতো কাউকে মুখ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত করতে পারবে মোদি বাহিনী। তাঁকে উঠতে বসলে তিনি উঠবেন, বসতে বসলে তিনি বসবেন। ভুলন্ঠিত হবে দেশের গণতন্ত্র। থাকবে শুধু মোদিতন্ত্র। আইনি বিশেষজ্ঞদের দাবিও মোটামুটি একই। তাঁদের দাবি, এই আইনের বিরুদ্ধে মামলা হতোই। সেটাই হয়েছে। আর এসবের মাঝে ভিভিপ্যাট নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। গত ৩০ ডিসেম্বর মুখ্য নির্বাচন কমিশনারকে তিনি একটি চিঠি দিয়েছেন ভিভিপ্যাট ইস্যুতে বিজেপি বিরোধী জোট INDIA’র প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের জন্য কমিশনারের কাছে আর্জি জানিয়েছেন। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে INDIA জোটের প্রতিনিধিরা এই ইস্যুতে দেখা করতে চায়, সেই বিষয়টিও চিঠিতে উল্লেখ করেছেন জয়রাম রমেশ।  

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত