চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের বাড়িতে ইডির হানা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সাত সকালে ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের বাড়িতে ইডির হানা। কয়লার লেভি নিয়ে দুর্নীতির অভিযোগে ইডির আধিকারিকেরা একযোগে বেশ কয়েকজন কংগ্রেস নেতা-কর্মীর বাড়িতে তল্লাশি চালায়। রায়পুরে চলতি মাসে কংগ্রেসের প্লেনারি সেশন। প্লেনারি সেশন শুরুর আগে এই তল্লাশি নিয়ে প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্লেনারি সেশন বানচাল করতেই কেন্দ্রে আসীন শাসকদল ইডিকে মাঠে নামিয়েছে। যাদের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি চালিয়েছে, তাদের মধ্য়ে রয়েছেন দুর্গ জেলার দলের কোষাধ্যক্ষ দেবেন্দ্র যাদব, ছত্তিশগড় প্রদেশ কংগ্রেস কমিটির কোষাধ্যক্ষ রামগোপাল আগরওয়াল-সহ প্রদেশ কংগ্রেস কমিটির বেশ কয়েকজন শীর্ষ নেতা।

মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল কড়া ভাষায় এই হানাদারির নিন্দা করেছে। মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, সামনেই দলের প্লেনারি অধিবেশন। দলের মনোবল ভাঙতেই কেন্দ্রে আসীন শাসকদল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে মাঠে নামিয়েছে। শাসকদল যদি মনে করে, ইডি লেলিয়ে দিয়ে কংগ্রেসের মনোবলে আঘাত করা যাবে, তাহলে তারা ভুল করছে। এই প্রসঙ্গে তিনি রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রার প্রসঙ্গ উত্থাপন করেন। টুইটারে বাঘেল লিখেছেন, রাহুলের ভারত জোড়ো যাত্রার সাফল্য দেখে আতঙ্কিত কেন্দ্রে আসীন শাসকদল। তাদের আরও হতাশ করেছে আদানিকে নিয়ে হিন্ডেনবার্গের রিপোর্ট। সেই হতাশা থেকে শাসকদল বিজেপি প্রতিশোধের খেলায় মেতেছে। ইডির হানা সেই সূত্রে। দেশের মানুষ জানে আসল সত্য।  এই লড়াইয়ে দলের জয় নিশ্চিত। 

 কংগ্রেসের এই দাবি খারিজ করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।   

আরও পড়ুন শহর জুড়ে ইডি অফিসারদের একাধিক জায়গায় তল্লাশি

Published by:

Share Link:

More Releted News:

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

যুদ্ধ শেষ হলেও ভারতে জ্বালানি সঙ্কট মিটতে সময় লাগতে পারে ৪ বছর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ