AIIMS: নাম বদলের সিদ্ধান্ত এমসের, আপত্তি জানিয়ে ফকাল্টির চিঠি কেন্দ্রকে

নাম বদলের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঐতিহ্যমন্ডিত অল ইন্ডিয়া ইন্সিটিটউট অব মেডিক্যাল সায়েন্সের নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কেন্দ্রের এই সিদ্ধান্তে প্রবল আপত্তি রয়েছে এমস ফকাল্টির। তারা যৌথভাবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডব্যকে চিঠি পাঠিয়ে নাম না বদলের সিদ্ধান্তে প্রত্যাহারের আর্জি জানিয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, চিকিৎসা বিজ্ঞানের প্রসার, গবেষণা ও রোগীর চিকিৎসার কথা মাথায় রেখে আত্মপ্রকাশ করেছিল এমস, ১৯৫৬ সালে। এমস – এই নাম শুধু ভারতে নয়, বিদেশেও যথেষ্ট জনপ্রিয়। নাম বদল করলে এই প্রতিষ্ঠান যেমন গরিমা হারিয়ে ফেলবে। আর কোনও প্রতিষ্ঠানে পরিচয় বদলে যাওয়ার অর্থ তার জনপ্রিয়তাও হ্রাস পাওয়া। ব্যক্তিগত ভাবে আমাদের অনুরোধ এমসের মতো একটি প্রাচীন প্রতিষ্ঠানের নাম যেন বদলে ফেলা না হয়।

এই প্রসঙ্গে ফকাল্টি বিশ্বে অন্যান্য কয়েকটি প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেন। চিঠিতে তুলে ধরা হয় অক্সফোর্ড, ক্যামব্রিজ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ফকাল্ট লিখেছে, বছরের পর বছর কেটে গিয়েছে। বহু স্থান বা প্রতিষ্ঠানের নাম বদল করা হয়েছে। যদিও অক্সফোর্ড, ক্যামব্রিজ বা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে নাম বদল করা হয়নি। তাই, ফকাল্টি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীকে অনুরোধ করছে কোনও অবস্থাতেই যেন এমসের মতো একটি বর্ষপ্রাচীন প্রতিষ্ঠানের নাম বদল না করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ফকাল্টির অনুরোধে সাড়া দেয় কি না সেটাই এখন দেখার।

চিঠি লেখার পাশাপাশি ফকাল্টি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছে। 

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের