সংসদের অধিবেশন ৭ ডিসেম্বর থেকে, পরীক্ষার সামনে ধনখড়

তপ্ত হওয়ার সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদের আসন্ন শীতকালীন অধিবেশন শুরু হবে আগামী ৭ ডিসেম্বর থেকে। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী শুক্রবার রাতে টুইট করে এই খবর দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীর টুইট সংসদের ২০২২-য়ের শীতকালীন অধিবেশন শুরু হবে আগামী ৭ ডিসেম্বর থেকে। চলবে ১৭দিন। আশা রাখি শীতকালীন অধিবেশন হবে ইতিবাচক। আলোচনা হবে।

আসন্ন শীতকালীন অধিবেশন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে  পরীক্ষার সামিল। জগদীপ ধনখড় বর্তমানে উপরাষ্ট্রপতি। সে সুবাদে তিনি রাজ্যসভার চেয়ারম্যানও বটে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন শাসকদলের সঙ্গে একাধিক বিষয়ে খটাখটি লেগেছিল। ধরে নেওয়া যেতে পারে, রাজ্যসভাতেও তাঁকে তৃণমূল সাংসদের ক্ষুরধার আক্রমণের মুখোমুখি হতে হবে। রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে তিনি কতটা দায়িত্ব পালন করতে পারেন সেটাই দেখার।

পাশাপাশি সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে এমন সময়ে যখন  হিমাচলপ্রদেশ ও গুজরাতে রয়েছে বিধানসভা ভোট। গুজরাতের ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর বিজেপি। অন্যদিকে, কংগ্রেস এবং আপের লক্ষ্য ওই রাজ্য থেকে বিজেপিকে উৎখাত করা। কিছুদিন আগে আম আদমি পার্টি সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গুজরাত গিয়েছিলেন। সেখানে তিনি একটি রোড শো করেন। রোড শোয়ে ভীড় উপচে পড়েছিল। অন্যদিকে, রাহুল গান্ধি ভারত জোড়ো যাত্রা কর্মসূচি গুজরাতে যাবে। ফলে, বিজেপি অন্যান্যবারের তুলনায় কিছুটা হলেও চাপে। এই অবস্থায় সংসদে শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন। 

আরও পড়ুন সংসদে প্ল্যাকার্ড হাতে প্রবেশ নিষেধ, লিফলেট বিলিতেও ‘না’

সফট ড্রিঙ্ক নয়, এবার পার্টিতে পরিবেশন করুন এই ৩ দারুণ মকটেল

‘কৃষ্ণসার’ হত্যা মামলা নিয়ে সিনেমা, ‘কালা হিরণ’ নির্মাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ সলমানের

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

বন্দে ভারতে চড়ে ব্রিটিশ পরিবার কেন এত মুগ্ধ? ভাইরাল ভিডিওতে উঠে এল আসল কারণ

আমেরিকায় ৩০ ভারতীয় ট্রাক চালক গ্রেফতার, পাঠানো হচ্ছে দেশে

ত্বিশা শর্মা হত্যা মামলার প্রধান সাক্ষীর উপর হামলা চালাল অভিযুক্ত স্বামী সমর্থ সিংহের বন্ধুরা

বাড়ি থেকে উদ্ধার তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ

হিঙ্গলগঞ্জে উদ্ধার বিলুপ্তপ্রায় এক প্রাণী, বন দফতরের হাতে তুলে দিল পুলিশ

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

‘অর্থের জন্য প্রেম করেনি’, প্রাক্তন প্রেমিকা সুস্মিতা সেনকে বাঁচাতে আসরে ললিত মোদি

প্রেমিককে খুনের পর গ্রাইন্ডারে দেহ টুকরো টুকরো করে প্রমাণ লোপাটের চেষ্টা

তারকেশ্বরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি