রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ সোনিয়া-খাড়গে-অধীরকে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও সোনিয়া গান্ধিকে। আমন্ত্রণ জানানো হয়েছে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও। রাম জন্মভূমি ট্রাস্টের পদাধিকারীরা ইতিমধ্যেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন। যদিও রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে কংগ্রেস নেতৃত্বের হাজির থাকার সম্ভাবনা ক্ষীণ।

আগামী ২২ জানুয়ারি রামমন্দিরে ভগবান রামচন্দ্রের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে কাদের আমন্ত্রণ জানানো হবে তা নিয়ে রাম জন্মভূমি ট্রাস্টের সাধারণ সম্পাদক তথা বিজেপি পোষ্য চম্পত রায়ের সঙ্গে ট্রাস্টের অন্য পদাধিকারীদের মত বিরোধ তৈরি হয়েছে। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে রাজনীতির ছোঁয়া যাতে না লাগে তার জন্য বিজেপির পাশাপাশি দেশের বিরোধী দলগুলির শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানানোর পক্ষে ট্রাস্টের অধিকাংশ পদাধিকারী।

ইতিমধ্যেই বিরোধী শিবিরের শীর্ষ নেতৃত্বের কাছে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছনোর কাজ শুরু করে দিয়েছেন ট্রাস্টের পদাধিকারীরা। সূত্রের খবর, মল্লিকার্জুন খাড়গে-সোনিয়া গান্ধির পাশাপাশি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, বসপা সুপ্রিমো মায়াবতী, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে সিপিআইয়ের ডি রাজাকেও। বিরোধী দল যাতে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ তুলতে পারেন তার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার রাম জন্মভূমি ট্রাস্টের এক পদাধিকারী জানিয়েছেন।

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের