হিন্দুদের বিরুদ্ধে কথা বললেই গুলি, নিদান কর্নাটকের বিজেপি নেতার

নির্বাচনী সভায় এমন নিদান দিয়েছেন কর্নাটকের বিজেপি বিধায়ন বসনগৌড়া পাতিল ইয়াতনাল।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কন্নড়বাসীদের কাছে তিনি পরিচিত কু-কথার নেতা হিসেবে। বঙ্গ বিজেপি নেতা দিলীপ ঘোষের মতোই তিনি মুখ খুললেই বিতর্কের ঝড় ওঠে। সেই বসনগৌড়া পাতিল ইয়াতনাল ফের বিতর্কের শিরোনামে। এবার ভোট প্রচারে গিয়ে দেশ বিরোধী, হিন্দু বিরোধী কথাবার্তা বললেই গুলি করার নিদান দিয়েছেন তিনি। বিজেপি বিধায়কের এমন বে-আক্কেলে মন্তব্য নিয়ে নিন্দার ঝড় উঠেছে।

বিজয়পুরায় দলের এক নির্বাচনী সভায় দেশ বিরোধী, হিন্দু বিরোধীদের গুলি করার নিদান দিয়ে ইয়াতনাল বলেছেন, ‘যদি কেউ আমাদের বিশ্বাস, দেশ ও হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তোলে, কথা বলে, তাহলে তাকে গুলি করা হবে।’ এখানেই থামেননি তিনি, কর্নাটকে বিজেপি সরকার ফের ক্ষমতায় ফিরলে যোগী আদিত্যনাথের স্টাইলেই প্রশাসন চালানো হবে বলেও হুঙ্কার ছেড়েছেন তিনি। অর্থা‍ৎ উত্তরপ্রদেশে যেভাবে মুসলিমদের সম্পত্তি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওযার কাজ চলছে, কর্নাটকেও মুসলিমদের তেমনভাবে ‘শায়েস্তা’ করা হবে বলে প্রচ্ছন্ন হুমকি ছেড়েছেন ইয়াতনাল।

কু-কথা বলায় ইয়াতনালের জুড়ি মেলা ভার। বিজেপির রাজ্য নেতৃত্ব বার বার সতর্ক করলেও তিনি শোধরাননি। তবে হিন্দুত্বের পোস্টার বয় হিসেবে পরিচিত হওয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো সাহস দেখাতে পারেনি পদ্ম নেতৃত্ব। কয়েকদিন আগেই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধিকে ‘বিষকন্যা’ ও ‘পাকিস্তানের চর’ বলে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন কর্নাটকের ‘দিলীপ ঘোষ’ হিসেবে পরিচিত ইয়াতনাল।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলার ইঙ্গিত?

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

আদিবাসীদের কাঁধে চেপে এলাকা পরিক্রমার পর দুর্গার বিসর্জন, কোথায় ঘটে এমন ঘটনা?

চোখে জ্বালা কিংবা চুলকানি হলেই নিজের মতো আই ড্রপ ব্যবহার করছেন? সাবধান!

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন