হরিয়ানায় ট্রাকের চাকায় পিষ্ট তিন পরিযায়ী শ্রমিক

দুর্ঘটনায় আহত আরও ১১

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাজার (হরিয়ানা): তিন পরিযায়ী শ্রমিককে পিষে দিল চলন্ত ট্রাক। দুর্ঘটনাটি ঘটে হরিয়ানার ঝাজারের কাছে টোল প্লাজার সামনে। দুর্ঘটনায় আরও ১১ জন পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ঘাতক  ট্রাক চালকের খোঁজ শুরু হয়েছে। এই খবর লেখা পর্যন্ত চালক গ্রেফতার হয়নি।

পুলিশের তরফ থেকে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর দিতে গিয়ে বলা হয়েছে, ফুটপাতে শুয়ে ছিল জনা ১৫ পরিযায়ী শ্রমিক। রাত তখন এগারোটা। আচমকাই দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে তিন পরিযায়ী শ্রমিককে পিষে দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তিনের। ট্রাকের ধাক্কায় আরও ১১ জন আহত হয়েছেন। বিকট শব্দে এলাকাবাসীর  ঘুম ভাঙলে তারা দেখে তিন পরিযায়ী শ্রমিক রাস্তার সঙ্গে পিষে গিয়েছে। যন্ত্রনায় ছটফট করছে  গুরুতর জখমেরা। এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। তিন পরিযায়ী শ্রমিকের দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। জখমদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত তিন পরিযায়ী শ্রমিকের পরিচয় এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। আহতদের সঙ্গে কথা বলে পুলিশ এই তিনের নাম জানার চেষ্টা চলছে। জানা যায়নি এই পরিযায়ী শ্রমিকের দল কোন রাজ্য থেকে এসেছে। দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। 

এই ঘটনা উস্কে দিল লকডাউনের সেই ভয়াবহ স্মৃতি। রেললাইনে শুয়ে ছিল বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক। চলন্ত মালগাড়ির চাকায় তারা ছিন্ন ভিন্ন হয়ে যায়। 

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

বাজার কাঁপাতে আসছে Samsung Galaxy S27 সিরিজ, কত দাম হবে?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

সুজুকির নতুন ধামাকা! ২ লাখে ম্যাট গ্রে লুকে বাজারে Suzuki V-Strom!

জম্মু-কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে CISF জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

মুর্শিদাবাদের ‘কোদাখাকি’ দুর্গাকে প্রথম ভোগ নিবেদন করে মুসলিম পরিবার

আমেরিকার উপকূলে আছড়ে পড়ল হারিকেন ‘ইসাইয়াস’, সরানো হচ্ছে বাসিন্দাদের

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা