তিন বছরের শিশুকন্যাকে ডিজিটালি ধর্ষণ, নয়ডায় গ্রেফতার ২ গুণধর শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের(Uttar Pradesh) নয়ডায়(Noida Incident) এক নামী স্কুলের মাত্র ৩ বছরের খুদে কন্যা শিক্ষার্থীকে ডিজিটাল রেপের(Digital Rape Victim) অভিযোগ উঠল ওই ছাত্রীরই শ্রেণীশিক্ষকের বিরুদ্ধে। ঘটনার জেরে ওই ক্লাস টিচার সমেত আরও দু-জনকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে(School Teacher Arrested)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে নয়ডার ২৭ নম্বর সেক্টরে অবস্থিত একটি নামকরা বেসরকারি স্কুলে। মাত্র ৩ বছরের খুদে কন্যাকে ডিজিটাল রেপের অপরাধে পুলিশ ওই ৩ জনের বিরুদ্ধেই বড়সড় পদক্ষেপ নিয়েছে। ঘটনার মূল কাণ্ডারি ওই শ্রেণী শিক্ষক। তবে বিষয়টি জানার পরেও সবকিছু গোপন রাখার অভিযোগে বাকি দুজনকে আটক করা হয়েছে। এই দু-জন আর কি কি তথ্য জানতেন সেই বিষয়েও লাগাতার জেরা করা হচ্ছে।

আরও পড়ুনঃ বিরল ঘটনা বর্ধমান মেডিকেলে, একই দিনে ১৮ যমজ সন্তানের জন্ম

১০ই অক্টোবর ২০ নম্বর সেক্টর থানায় প্রথম এই বিষয়ে অভিযোগ করা হয় খুদে শিশুর পরিবারের তরফে। জানা গিয়েছে ২৭ নম্বর সেক্টরের এক নামী স্কুলে পড়ত ওই শিশুকন্যা। কিছুদিন যাবত খুদের আচরণে অস্বাভাবিকতা ধরা পড়ে পরিবারের সদস্যদের চোখে। মেয়েটি আগের তুলনায় অনেক চুপচাপ হয়ে গিয়েছিল, এমনকি স্কুলে যাওয়ার কথা বললেই সে ভয় পেত। এরপরই পরিবারের সদস্যদের সন্দেহ হওয়ার তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে জানতে পারা যায় তার গোপনাঙ্গে অবাঞ্ছিত স্পর্শ করা হয়েছে। সেই কারণেই ভয় পেয়েছে ওই শিশুকন্যা। এই ঘটনা একবার নয়, বারংবার ঘটেছে।

আরও পড়ুনঃ কৃষ্ণনগরের তরুণীর মৃত্যুর ঘটনায় নয়া মোড়, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

যদিও সবটা জানার সত্ত্বেও পুরো বিষয়টি চেপে গিয়েছিলেন স্কুলের সাফাই কর্মী নিত্যানন্দ। খুদে কন্যাকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, নিত্যানন্দ এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এরপর শ্রেণী শিক্ষক সহ আর ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে জড়িত আরও ১ শিক্ষক। দুজনকেই দোষী সাব্যস্ত করে তাঁদের বিরুদ্ধে কঠিনতম পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। এই ঘটনায় শিক্ষক মহলে উঠেছে নিন্দার ঝড়। ছাত্র-ছাত্রীদের, বিশেষত খুদে পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। সিসিটিভি ক্যামেরার যুগেও এই ঘটনা রীতিমতো নিন্দনীয়, জানাচ্ছেন ওই শিশুকন্যার প্রতিবেশীরা।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে