প্রশাসনে আস্থা হারিয়ে নিজেরাই চাঁদা তুলে নদীর উপর ১০৮ ফুটের সেতু বানালেন গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রামবাসীরা প্রশাসনের কাছ থেকে আশ্বাস পেয়েছিল সেতু নির্মিত হবে।  তাঁরা অপেক্ষা করছিলেন। ভাবছেন আজ হবে, কাল হবে। কিন্তু আজ কালের যেন শেষ নেই। সেতু আর হয় না। বাধ্য হয়ে নিজেরাই সেতুর কাজ করার সিদ্ধান্ত নিলেন গ্রামবাসীরা। যে সেতু প্রশাসনের হওয়ার কথা সেই সেতু এখন নির্মাণ করছেন গ্রামবাসীরা। এ ঘটনা উত্তরপ্রদেশের গাজীপুর জেলার একদল গ্রামবাসীর।

গ্রামবাসীরা নিজেদের অর্থ ব্যয় করে ১০৮ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট একটি সেতু মাগাই নদীর উপর নির্মাণ করছে। ব্রিজ নির্মাণে দরকার ১ কোটি টাকা। গ্রামবাসীরা নিজেরাই সেই তহবিল নির্মাণ করেছেন। তাতেই হচ্ছে অর্থ সংগ্রহ। গ্রামবাসীদের বক্তব্য বহুদিন ধরে এই সেতু নির্মাণের দাবি তুলেছেন তাঁরা। কিন্তু পরিবর্তে শুধু প্রতিশ্রুতিই মিলেছে। গত বছরের ফেব্রুয়ারিতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, এখন কাজ এখন পুরোদমে। তবে সব কিছুর পরেও প্রশাসনিক প্রশ্ন রয়েই গিয়েছে। প্রশাসনের অনুমতি ছাড়াই সেতুটি নির্মাণ করা হচ্ছে। সেক্ষেত্রে পরবর্তীতে যদি কোনও দুর্ঘটনা ঘটে তবে কীভাবে জবাবদিহি নির্ধারণ করা হবে তা একটি বড় প্রশ্ন।

গ্রাম প্রধান রাজেশ সিং যাদব বলেন, সেতুর নির্মাণ কাজ অর্ধেক শেষ হয়ে গিয়েছে। তাঁর কথায়, “স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত, প্রতিটি নির্বাচিত প্রতিনিধিই জনগণকে কেবল প্রতারণা করেছেন। সেই কারণেই এই সেতুটি তৈরি করা হয়নি। মানুষ ভোট দেয় এবং পরে বুঝতে পারে যে প্রতিনিধি তাদের জন্য কিছুই করছে না। কমপক্ষে ৫০টি গ্রামের মানুষ এই সেতু থেকে উপকৃত হবে। এই সেতুটি নির্মিত হলে, জেলা সদরের দূরত্ব ২৫ কিলোমিটার কমে যাবে।”

আর এক গ্রামবাসী অনিল যাদব বলেন, “সেতুর না থাকার দরুন অনুপস্থিতির কারণে গ্রামবাসীদের শিক্ষার উপর প্রভাব পড়েছে। এলাকায় কোনও ডিগ্রি কলেজ নেই এবং উচ্চশিক্ষার জন্য গাজীপুরে যেতে হবে কারণ যাওয়া আসার সময় অনেক বেশি লাগে। আমরা যদি ওখানে থাকি, তাহলে আমাদের একটা ঘর ভাড়া করতে হবে। আমরা কৃষক, টাকা কোথায়? নদী প্লাবিত হলে শিক্ষার্থীরা স্কুলে দেরি করে যায়। তাদের নৌকার জন্য অপেক্ষা করতে হয়।”

সেতু নির্মাণ কবে শেষ হবে তা জানতে চাইলে তিনি বলেন, “আমরা নিশ্চিত করে বলতে পারছি না। কারণ কাজ নির্ভর করছে আমরা কত টাকা সংগ্রহ করতে পারি তার উপর।”

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই এলাকার একজন প্রাক্তন সেনাসদস্য সেতুটি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কর্পস থেকে অবসরপ্রাপ্ত রবীন্দ্র যাদব সেতু নির্মাণের জন্য ১০ লক্ষ টাকা দান করেছিলেন। এলাহাবাদ হাইকোর্টের বিচারক শেখর কুমার যাদবের উপস্থিতিতে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। মজার বিষয় হল, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর এবং বিজেপির প্রবীণ নেতা মনোজ সিনহার পৈতৃক গ্রামও এই এলাকায় অবস্থিত। অথচ টাও এই গ্রাম নদীর উপর সেতু পায়নি।

জেলা কালেক্টর আর্যকা আখৌরি বলেন, “প্রশাসন মিডিয়া রিপোর্ট থেকে সেতুটি সম্পর্কে জানতে পেরেছে। এটি জননিরাপত্তার বিষয়, ভারী যানবাহন এখানে চলাচল করবে। তাই নির্মাণের মান নিশ্চিত করার জন্য আমরা এটি পরীক্ষা করব যাতে কোনও দুর্ঘটনা না ঘটে।”

পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, উদ্ধার ড্রয়ার ভর্তি কন্ডোম!

গ্রেফতার বাঁকুড়ার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও