অসমে ও মেঘালয়ে প্রার্থী বাছাইয়ে নির্বাচনী কমিটি গড়ল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই অসম ও মেঘালয়ে তৃণমূলের নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে। অসমে তৃণমূলের রাজ্য সভাপতি রিপুন বোরাকে  মাথায় রেখে ১০ জনের কমিটি গড়া হয়েছে। আর মেঘালয়ে রাজ্য সভাপতি তথা বিধায়ক চার্লস পিনগ্রোপকে চেয়ারম্যান করে ৯ জনের কমিটি গঠন করা হয়েছে। উত্তর-পূর্বের দুই রাজ্যের তিন আসনে লড়তে পারে ঘাসফুল শিবির।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত বিশেষ মিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা। মিছিলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই পা মিলিয়েছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। মিছিল শেষে সভায় দাঁড়িয়েই প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের কন্যাকে অসমে জোড়া আসনে দলীয় প্রার্থী দাঁড় করানোর নির্দেশ দেন মমতা। দলের সুপ্রিমোর নির্দেশের পরে সুস্মিতা জানান, অসমে লোকসভা ভোটে লড়ার প্রস্তুতি শুরু হয়েছে।

তৃণমূল সূত্রে খবর, অসমের সব আসনে প্রার্থী দিতে চাইছে না ঘাসফুল শিবির। শিলচর, লখিমপুর ও নওগাঁর মতো তিন বাঙালি অধ্যুষিত আসনেই প্রার্থী দাঁড় করিয়ে বিজেপিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে চান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লখিমপুর কিংবা নওগাঁ থেকে দলের রাজ্য সভাপতি রিপুন বোরাকে প্রার্থী করার বিষয়ে চিন্তাভাবনা চলছে। অসমের পাশাপাশি মেঘালয়ের তুরা আসনেও প্রার্থী দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির। তবে তুরায় কে প্রার্থী হবেন তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। নবগঠি নির্বাচন কমিটি দুই রাজ্যে প্রার্থী বাছাই নিয়ে সিদ্ধান্ত নেবে।

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ

বর্ষায় থাবা বসাচ্ছে ডেঙ্গু ও লেপ্টোস্পাইরোসিস-সহ ১০টি রোগ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

আজ নির্জলা একাদশী, ভুলেও ৫ টি কাজ করবেন না, নয়তো ঘোর বিপদ…

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?