চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বুধবার অশান্ত মণিপুরে যাচ্ছে তৃণমূলের তথ্যানুসন্ধান দল

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল বুধবার জাতি হিংসায় বিধ্বস্ত মণিপুরে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের তথ্যানুসন্ধান দল। পাঁচ সদস্যের ওই তথ্যানুসন্ধান দলে থাকছেন রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন ও সুস্মিতা দেব। সকাল দশটার বিমানে মণিপুরের উদ্দেশে রওনা হবেন তাঁরা। বিজেপি শাসিত মণিপুরের হিংসাদীর্ণ এলাকা পরিদর্শন করার পাশাপাশি জাতিদাঙ্গায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে ফিরে এসে দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়কে রিপোর্ট দেবেন।

গত ৩ মে থেকে কুকি আর মেইতেই জনগোষ্ঠীর মধ্যে চলছে সংঘর্ষ। টানা আড়াই মাস ধরে চলা সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দেড়শ’র বেশি নিরীহ মানুষ। ঘরছাড়া হয়েছেন কয়েক হাজার পরিবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ল্যাজেগোবরে হচ্ছে রাজ্যের বিজেপি সরকার ও অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই বাড়ছে লাশের স্তুপ। প্রথম থেকেই মণিপুরের জাতিহিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যে প্রকৃত পক্ষে কী ঘটছে তা জানার জন্য দলের পক্ষ থেকে একটি তথ্যানুসন্ধান দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। গত ১৪ জুলাই রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে চার সদস্যের তৃণমূল প্রতিনিধি দলের যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহুর্তে স্বরাষ্ট্র মন্ত্রক ও মণিপুর সরকারের অনুরোধে সফর স্থগিত রাখেন তাঁরা। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছিল, ১৮ কিংবা ১৯ জুলাই মণিপুরে যাবে তথ্যানুসন্ধান দল।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ