বিধানসভা ভোটের আগে ত্রিপুরায় নয়া রাজ্য কমিটি গঠন তৃণমূলের, দায়িত্বে থাকছেন রাজীব

রাজ্য কমিটি ঘোষণার পাশাপাশি গঠন করা হয়েছে ব্লক কমিটিও। নব গঠিত রাজ্য কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ স্টেট ইনচার্জ করা হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরাতে (Tripura) বিধানসভা নির্বাচনের (Assembly Election) আর দুই মাস বাকি। সেই আবহে এবার সে রাজ্যে পূর্ণাঙ্গ নতুন রাজ্য কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস (TMC)। রাজ্য কমিটি ঘোষণার পাশাপাশি গঠন করা হয়েছে ব্লক কমিটিও। নব গঠিত সেই রাজ্য কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ স্টেট ইনচার্জ করা হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। ত্রিপুরায় তৃণমূলের রাজ্যসভাপতি পদে থাকছেন পীযূষ কান্তি বিশ্বাস। শুক্রবার নির্বাচন পরিচালনা সংক্রান্ত যে কমিটি ঘোষণা করেছে জোড়াফুল শিবির, সেই কমিটিতে রাখা হয়েছে সুস্মিতা দেব ও আশিষ লাল সিংকেও।

শুক্রবার তৃণমূল কংগ্রেসের তরফে বিবৃতি দিয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত যে কমিটি ঘোষণা করা হয়েছে, সেই কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে, রাজ্যসভাপতি পীযূষ কান্তি বিশ্বাসকে। ভাইস চেয়ারম্যান করা হয়েছে আশিস লাল সিংকে। সদস্য হিসাবে রাখা হয়েছে সুস্মিতা দেবকে। এক্স অফিসিও মেম্বার হসাবে রাখা হয়েছে শান্তনু সাহা, পান্না দেব, জাহির উদ্দিন, সঞ্জয় দাস, সমরেন্দ্র ঘোষ, শিবম সাহা, স্বপ্নদীপ চক্রবর্তী প্রমুখ। পাসাপাশি বিধানসভা নির্বাচনের জন্য ক্যাম্পেন ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে শিবপ্রসাদ চৌধুরিকে। ম্যনিফেস্টো কমিটির চেয়ারম্যান করা হয়েছে কৃষ্ণধন নাথকে। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি করা হয়েছে যথাক্রমে, শিবপ্রসাদ চৌধুরি, কৃষ্ণধন নাথ, ত্রিদিপ দত্ত, তেজেন দাস, কল্প মোহন ত্রিপুরা, অনন্ত বন্দ্যোপাধ্যায়, পূর্নিতা চাকমাকে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সুবল ভৌমিক ত্রিপুরায় দলের রাজ্য সভাপতি থাকাকালীন যারা দল থেকে সরে গিয়েছিলেন তাদের আবার ফিরিয়ে আনা হয়েছে। সেই নামগুলির মধ্যে উল্লেখযোগ্য আশিষ লাল সিং। সব মিলিয়ে ১১১ জনকে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে নেওয়া হয়েছে।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর