‘‌জন্ম থেকে শেষকৃত্য সবেতেই কর’‌, সংসদে বাজেট নিয়ে কেন্দ্রকে তুলোধনা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট নিয়ে সংসদে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন অভিষেক। কর ব্যবস্থা নিয়ে মোদি সরকারের তুমুল সমালোচনা করে তোপ দাগেন ডায়মন্ডহারবারের সাংসদ। ‘দুই ভারত’ তত্ত্ব তুলে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন তিনি। অভিষেকের অভিযোগ, একদিকে ভারত বিশ্বগুরু হওয়ার দাবি করছে। গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার বার্তা দিচ্ছে। আবার ভারতেরই কিছু নাগরিককে স্রেফ ভাষা, খাদ্যাভ্যাস এবং সংস্কৃতির জন্য বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসাবে দাগিয়ে দেওয়া হচ্ছে।

এদিকে তৃণমূলের লোকসভার দলনেতা বাজেট ভাষণের জবাবি ভাষণ দেন। সেখানেই প্রত্যেকটি বাক্যে ছত্রে ছত্রে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন অভিষেক। তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, ‘‌এক শিশু জন্মাতেই তার দুধ আর ন্যাপির উপর ট্যাক্স। বড় হতেই পড়াশোনার উপর ট্যাক্স। মোবাইল ডেটা থেকে সব কিছুর উপর ট্যাক্স। রোজগার করতে শুরু করলে ট্যাক্স। এমনকী মৃত্যুর পর শেষকৃত্যে মোমবাতি, ধূপ জ্বালালেও তার উপর ট্যাক্স। আমি এমন এক ভারত থেকে এসেছি যেখানে বলা হয়, এক ভারত শ্রেষ্ঠ ভারত। আবার সেখানেই স্রেফ মাতৃভাষাকে সন্দেহের কারণ হিসাবে দেখা হয়। বাংলা বললেই বাংলাদেশি, মাছ খেলেই মোগল। এখানে জয় বাংলা বললেই, আমার সোনার বাংলা গাইলেই অনুপ্রবেশকারী হিসাবে দেগে দেওয়া হয়।’‌

অন্যদিকে দীর্ঘদিন ধরেই বাংলার বকেয়া নিয়ে সংসদে সরব তৃণমূল কংগ্রেস। তাই বাজেটের জবাবি ভাষণের মঞ্চকে হাতিয়ার করেই সেই বকেয়া নিয়েও সুর সপ্তমে তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবারের সাংসদের বক্তব্য, ‘‌আমরা একদিকে নিজেদের বিশ্বগুরু বলে দাবি করি। বাংলার ১০ কোটি মানুষকে নিজেদের প্রাপ্য করের ভাগ থেকে বঞ্চিত করা হচ্ছে। আজও বাংলার ১ লক্ষ কোটি টাকার বেশি আটকে আছে। এটা শুধু টাকা নয়, এটা সম্মানের প্রশ্ন। আমরা এমন ভারতে বাস করি, যেখানে পশ্চিমবঙ্গের টাকা রাজনৈতিক প্রতিহিংসায় আটকে রাখা হয়। এই ভারতে জঙ্গিরা যখন তখন ঢুকে নিরীহ ভারতীয়দের মেরে ফেলে, অথচ বলা হয় বর্ডার সুরক্ষিত। এমন ভারত আমি বাস করি।’‌

এছাড়া তৃণমূলের লোকসভার দলনেতার অভিযোগ, স্রেফ রাজনৈতিক প্রতিহিংসার জন্য বাংলার মানুষ ১০০ দিনের রোজগার গ্যারান্টি আইনের রোজগার পাচ্ছেন না। আবাসের যোজনার ঘর থেকে বঞ্চিত করা হচ্ছে। এমনকী খাবার জল পর্যন্ত দেওয়া হয় না। অনুপ্রবেশ এবং এসআইআর নিয়েও সরব হন তিনি। অভিষেকের কথায়, ‘‌অনুপ্রবেশ নিয়ে এত কথা। সর্বোচ্চ মন্ত্রক থেকে বলা হয়, আমাদের সীমানা নিরাপদ। অথচ দিল্লির বুকে, পহেলগাঁওয়ের বুকে সশস্ত্র অনুপ্রবেশকারীরা ঢুকলেন কী করে? দশকের পর দশক ভোটার তালিকায় থাকাটাও অস্তিত্বের প্রমাণের জন্য যথেষ্ট নয়। দেশের সেবা করলেও আপনার ভোটাধিকার নিশ্চিত নয়। সেটা মন্ত্রী, সাংসদ, দেশের প্রতিনিধিত্ব করা খেলোয়াড়, এমনকী নোবেলজয়ীদেরও নয়। এবারের বাজেট অন্তঃসারশূন্য। অর্থমন্ত্রী মনে হয় গরিবদের ক্রয় ক্ষমতা পরীক্ষা করছেন। গরিবদের তিনবার করে ঠকানো হচ্ছে। দেশবাসীদের উপর পরোক্ষ করের বোঝা। দেশের নাগরিকদের থেকে ট্রিপল ট্যাক্স নেওয়া হচ্ছে। রোজগার করার জন্য আয়কর দিতে হয়। গাড়ি কেনার জন্যও কর দিতে হয়। আবার সেই গাড়ি রাস্তায় চালাতে গেলেও টোল ট্যাক্স দিতে হয়।’‌

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?